Logo
শিরোনাম:
সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির কোষাধ্যক্ষ বললেন, কলম সৈনিকদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করাই আমাদের প্রথম অঙ্গীকার অধিকার আদায়ের বজ্রকণ্ঠ: কান্দিগাঁওবাসীর জীবন বাঁচানোর লড়াই। ফেসবুকে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন: ‘জীবনে চাঁদাবাজি করিনি’ – শফিকুল ইসলাম শফিক শতবর্ষী মাদ্রাসায় উন্নয়নের ছোঁয়া নেই, অর্থ আত্মসাতের অভিযোগে ক্ষুব্ধ এলাকাবাসী। ত্যাগী-নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করবেন দলের উচ্চ পর্যায়ের নেতারা: কফিল উদ্দিন আহম্মেদ জ্বালানি তেল সংকট ও ডলার ক্রাইসিসে কাঁপছে পোশাক শিল্প: দ্রুত নীতি সহায়তা চান ডিবিসি’র পরিচালক ও স্টাইলিশ গার্মেন্টসের চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী পরিচ্ছন্ন ৫০ নং ওয়ার্ড বিনির্মাণের অঙ্গীকার আব্দুস সালাম তরুণদের নিয়ে স্মার্ট ওয়ার্ড গড়ার প্রত্যয়ে এস,আই টুটুল গাজীপুরে তেল সিন্ডিকেটের অভিযোগ: সিটি ফিলিং স্টেশনের ম্যানেজার রফিকের বিরুদ্ধে ক্ষোভ ১১ নং ওয়ার্ডের উন্নয়ন ও মানবিক সেবার প্রতিশ্রুতি নিয়ে মাঠে সেলিম হোসেন মন্ডল, সকলের দোয়া প্রত্যাশী।

গাজীপুর-২ আসনে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চান এম:মঞ্জুরুল করিম রনি

রাজু আহম্মেদ তাইজুল :

গাজীপুর-২ আসনের সংসদ সদস্যএম, মঞ্জুরুল করিম রনি বলেছেন, আমি গাজীপুর-২ আসনে সাধারণ জনগণকে নিয়ে উন্নয়নের কাজ করবো এবং আমার বাবার অসমাপ্ত কাজগুলি পূরণ করবো। গাজীপুর-২ আসনে কোনো সন্ত্রাসী, চাঁদাবাজ, দখলদারদের ছাড় দেওয়া হবে না। কেউ দলের নাম ভেঙে কোনো অপকর্ম করতে পারবে না।তিনি আরও বলেন, গাজীপুর-২ আসনের সাধারণ জনগণকে এই রমজান মাস উপলক্ষে আমি তাদেরকে ধন্যবাদ জানাই। গাজীপুরের বিভিন্ন জায়গায় আমি রোজাদারদের জন্য এই রমজান মাস উপলক্ষে ইফতারের ব্যবস্থা করেছি। এই ধারাবাহিকতা পুরা রমজান মাস থাকবে।
এম,মঞ্জুরুল করিম রনি বলেন, আমি গাজীপুর-২ বাসীর কাছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আমি প্রত্যেকটা নেতার কাছে দায়বদ্ধ কারণ তারা আমাকে জয়যুক্ত করেছেন। আমি গাজীপুর-২ আসনের সংসদীয় আসনের এমপি, কিন্তু সাধারণ জনগণ এবং নেতৃবৃন্দের পরামর্শক্রমেই আমি এই কাজগুলি করবো।
তিনি আরও বলেন, গাজীপুরে উন্নয়ন, মসজিদ, মাদ্রাসা, স্কুল, মন্দির, রাস্তাঘাট, কালভাট, ফ্লাইওভারের কাজ এই কাজগুলি আমি সমাপ্ত করবো। আমি গাজীপুর বাসীর সহযোগিতা কামনা করছি।এম, মঞ্জুরুল করিম রনি গাজীপুর-২ আসনের উন্নয়নে কাজ করতে চান এবং সাধারণ জনগণের পাশে দাঁড়াতে চান। তিনি বলেন, আমি গাজীপুর-২ আসনের সাধারণ জনগণের সাথে মিলে এই গাজীপুর ২ আসনকে একটি আধুনিক ও উন্নত গাজীপুর হিসেবে গড়ে তুলবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost