ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলায় আইনশৃঙ্খলা কমেডি মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (৩১ মার্চ) বেলা ১১টায় টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এর সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ দবির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ মামুন সরকার।
এসো আরও উপস্থিত ছিলেন সালথা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইন্দ্রজিৎ মল্লিক, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সাবেক চেয়ারম্যান ওহিদুজ্জামান মোল্যা, উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, সালথা সরকারি কলেজের অধ্যক্ষ কৃষ্ণ চন্দ্র বর্মন, নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ মোঃ ওবায়দুর রহমান, শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ তারিকুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা খায়ের উদ্দিন আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা সুদর্শন শিকদার, সালথা প্রেসক্লাবের সভাপতি মোঃ নুরুল ইসলাম নাহিদ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ। ইউপি চেয়ারম্যান ও সচিব বৃন্দ।
সভাপতি বক্তব্যে ইউএনও মোঃ দবির উদ্দিন আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক বিস্তার রোধ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, বাল্য বিবাহের বন্ধ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সবাইকে সচেতন ও আইন-শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানান।
আজ ৩১ শে মার্চ ২০২৬