Logo
শিরোনাম:
সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির কোষাধ্যক্ষ বললেন, কলম সৈনিকদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করাই আমাদের প্রথম অঙ্গীকার অধিকার আদায়ের বজ্রকণ্ঠ: কান্দিগাঁওবাসীর জীবন বাঁচানোর লড়াই। ফেসবুকে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন: ‘জীবনে চাঁদাবাজি করিনি’ – শফিকুল ইসলাম শফিক শতবর্ষী মাদ্রাসায় উন্নয়নের ছোঁয়া নেই, অর্থ আত্মসাতের অভিযোগে ক্ষুব্ধ এলাকাবাসী। ত্যাগী-নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করবেন দলের উচ্চ পর্যায়ের নেতারা: কফিল উদ্দিন আহম্মেদ জ্বালানি তেল সংকট ও ডলার ক্রাইসিসে কাঁপছে পোশাক শিল্প: দ্রুত নীতি সহায়তা চান ডিবিসি’র পরিচালক ও স্টাইলিশ গার্মেন্টসের চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী পরিচ্ছন্ন ৫০ নং ওয়ার্ড বিনির্মাণের অঙ্গীকার আব্দুস সালাম তরুণদের নিয়ে স্মার্ট ওয়ার্ড গড়ার প্রত্যয়ে এস,আই টুটুল গাজীপুরে তেল সিন্ডিকেটের অভিযোগ: সিটি ফিলিং স্টেশনের ম্যানেজার রফিকের বিরুদ্ধে ক্ষোভ ১১ নং ওয়ার্ডের উন্নয়ন ও মানবিক সেবার প্রতিশ্রুতি নিয়ে মাঠে সেলিম হোসেন মন্ডল, সকলের দোয়া প্রত্যাশী।

লিভারপুলের ১০ পয়েন্টের লিড

লিভারপুলের ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ জোড়া গোল করেছেন। অ্যানফিল্ডে তার জোড়া গোলে ভর করে লিভারপুল ২-০ ব্যবধানে হারিয়েছে পয়েন্ট টেবিলের তলানির দল ওয়াটফোর্ডকে। গেল পাঁচ ম্যাচে এটা নাইজেল পিয়ারসনের দলের চতুর্থ হার। এই জয়ের ফলে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা লেস্টার সিটির চেয়ে ১০ পয়েন্টের লিড নিয়েছে লিভারপুল। ১৭ ম্যাচ থেকে লিভারপুলের সংগ্রহ ৪৯ পয়েন্ট। সমান ম্যাচ থেকে লেস্টার সিটির সংগ্রহ ৩৯ পয়েন্ট। সমান ম্যাচ থেকে ৯ পয়েন্ট নিয়ে ওয়াটফোর্ড রয়েছে ২০তম অবস্থানে।

ঘরের মাঠে ম্যাচের ৩৮ মিনিটে লিড নেয় অলরেডরা। এ সময় পাল্টা আক্রমণে সাদিও মানে বল পেয়ে যান। তিনি বাড়িয়ে দেন মোহাম্মদ সালাহকে। সালাহর বাঁকানো শট জালে আশ্রয় নেয়। প্রথমার্ধে এই একটি গোলই হয়। বিরতির পর সাদিও মানে ব্যবধান দ্বিগুণও করেছিলেন। কিন্তু ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সহায়তায় দেখা যায় জাদরান শাকিরির কাছ থেকে বল পাওয়ার সময় মানে অফসাইড ছিলেন।

ম্যাচের শেষ মুহূর্তে ব্যাক-হিলে দারুণ একটি গোল করেন সালাহ। তাতে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে জার্গেন ক্লপের দল। এটা ছিল ওয়াটফোর্ডের বিপক্ষে সালাহর অষ্টম লিগ গোল। যা তিনি পাঁচ ম্যাচ মাঠে নেমে করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost