Logo
শিরোনাম:
সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির কোষাধ্যক্ষ বললেন, কলম সৈনিকদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করাই আমাদের প্রথম অঙ্গীকার অধিকার আদায়ের বজ্রকণ্ঠ: কান্দিগাঁওবাসীর জীবন বাঁচানোর লড়াই। ফেসবুকে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন: ‘জীবনে চাঁদাবাজি করিনি’ – শফিকুল ইসলাম শফিক শতবর্ষী মাদ্রাসায় উন্নয়নের ছোঁয়া নেই, অর্থ আত্মসাতের অভিযোগে ক্ষুব্ধ এলাকাবাসী। ত্যাগী-নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করবেন দলের উচ্চ পর্যায়ের নেতারা: কফিল উদ্দিন আহম্মেদ জ্বালানি তেল সংকট ও ডলার ক্রাইসিসে কাঁপছে পোশাক শিল্প: দ্রুত নীতি সহায়তা চান ডিবিসি’র পরিচালক ও স্টাইলিশ গার্মেন্টসের চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী পরিচ্ছন্ন ৫০ নং ওয়ার্ড বিনির্মাণের অঙ্গীকার আব্দুস সালাম তরুণদের নিয়ে স্মার্ট ওয়ার্ড গড়ার প্রত্যয়ে এস,আই টুটুল গাজীপুরে তেল সিন্ডিকেটের অভিযোগ: সিটি ফিলিং স্টেশনের ম্যানেজার রফিকের বিরুদ্ধে ক্ষোভ ১১ নং ওয়ার্ডের উন্নয়ন ও মানবিক সেবার প্রতিশ্রুতি নিয়ে মাঠে সেলিম হোসেন মন্ডল, সকলের দোয়া প্রত্যাশী।

সুনামগঞ্জে বিজয় দিবস উদযাপন

সুনামগঞ্জে উৎসবমুখর পরিবেশে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ, কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শন, মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারকে সংবর্ধনাসহ নানা কর্মসূচি পালন করা হয়েছে জেলাজুড়ে।

দিবসের প্রথম প্রহরে একাত্তরের বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা। সকালে শহীদ স্মৃতি ফলকে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানায় প্রশাসনসহ বিভিন্ন সংগঠন।  সকাল ৮ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত সুনামগঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন। এতে পুলিশ বিভাগ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয় । হাজারো মানুষ তাদের পরিবেশনা উপভোগ করেন।

কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ ও পুলিশ সুপার মো. মিজানুর রহমান।

সুনামগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি বিজন সেন রায় ও সাধারণ সম্পাদক শেরগুল আহমেদের নেতৃত্বে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন গণমাধ্যমকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost