Logo
শিরোনাম:
গাজীপুরের৩৬নং ওয়ার্ডের পলাসোনায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়। জয়নুল আবেদীন মেমোরিয়াল হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। গাজীপুরে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট দিলারা সুলতানা সেতু। যোগীতলা মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিনে প্রধান অতিথি আব্দুল হালিম মোল্লা। বোগরা বাইপাসে প্রধানমন্ত্রীকে বৈশাখী শুভেচ্ছা জানালেন গাজীপুর মহানগরের দুই নেতা। গাজীপুরে পলি কেবলসের সর্বোচ্চ বিক্রেতা প্রথম স্থান অর্জনকারী গাজীপুরের জহিরুল ইসলাম সরকারকে ফুলেল শুভেচ্ছা। তাকওয়া পরিবহন নিষিদ্ধের দাবিতে জাগ্রত চৌরঙ্গীতে গণ-মানববন্ধন ও বিক্ষোভ। গাজীপুরের শিববাড়ি মোড়ে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল। উচ্ছেদের পরও দখলের পায়তারা, গাজীপুরের ২২ নম্বর ওয়ার্ডে রাজেন্দ্রপুর চৌরাস্তায়। ম্যাজিস্ট্রেটের অভিযানের পরও ফুটপাত দখল ঠেকাতে মাঠে সাবেক কাউন্সিলর আলহাজ্ব জনাব মোঃ ছবদের হাসান।

এসপি হিসেবে পদোন্নতি পেলেন মাকসুদা আক্তার খানম পিপিএম!

মাতৃবাংলা ২৪ টিভির ডেস্ক রিপোর্ট:-

স্মারক নং-৪৪.০০.০০০০.০৯৪.১২.০২৫.২১.৩৫১, তারিখ- গত ০২ মে ২০২১, স্বরাষ্ট মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনমূলে অতিরিক্ত পুলিশ সুপার হতে পুলিশ সুপার পদে পদোন্নতি পেলেন বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চে কর্মরত দক্ষ, দূরদর্শী, মেধাবী ও নিষ্ঠাবান কর্মকর্তা মাকসুদা আকতার খানম পিপিএম। ইতোপূর্বে মাকসুদা আকতার খানম পিপিএম তাঁর দক্ষতা, সততা ও নিষ্ঠার স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ পুলিশ প্রদত্ত প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম) পদকে ভূষিত হন। এছাড়াও তিনি বাংলাদেশ ওমেন্স পুলিশ নেটওয়ার্ক কর্তৃক এক্সিলেন্স উইমেন পুলিশ এওয়ার্ড এবং বাংলাদেশ মহিলা সংস্থা কর্তৃক ‘জয়িতা’ পদকে ভূষিত হন। উল্লেখ্য যে, তিনি সফেন প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার সম্পাদক এবং আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক ড. খান আসাদুজ্জামানের সহধর্মিনী। তিনি দুই কন্যা সাবরিনা তাজিন খান ঐশ্বর্য ও ফাহমিদা নিশাদ খান ঐশিকা এবং এক পুত্র জারিফ আসাদ খান ঐতিহ্যের গর্বিত জননী। মাকসুদা আকতার খানম পিপিএম ২৭তম বিসিএস এর একজন চৌকস ও দূরদর্শী অফিসার। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানাধীন ইসলামপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী নূর মোহাম্মদ খান এবং মাতা পিয়ারা নূর বেগম। পেশাগত দায়িত্বের পাশাপাশি তিনি নানাবিধ মানবকল্যাণমূলক কাজের সাথে সম্পৃক্ত থেকে দেশ ও মানবতার সেবায় নিজেকে নিমগ্ন রেখেছেন। সদ্য পদোন্নতি পাওয়া এই কর্মকর্তা বিশ্বাস করেন, ‘‘কর্মই জীবনের ধর্ম’’।

সহ প্রকাশক,

এস এ আশিক

মাতৃবাংলা ২৪ টিভি

আপডেট নিউজ পেতে,

পেইজ:- মাতৃবাংলা ২৪ টিভি

ওয়েবসাইট:- matribangla.com

ইউটিউব চ্যানেল:- মাতৃবাংলা ২৪ টিভি

ই-মেল:- matribanglanews@gmail.com

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost