Logo
শিরোনাম:
সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির কোষাধ্যক্ষ বললেন, কলম সৈনিকদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করাই আমাদের প্রথম অঙ্গীকার অধিকার আদায়ের বজ্রকণ্ঠ: কান্দিগাঁওবাসীর জীবন বাঁচানোর লড়াই। ফেসবুকে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন: ‘জীবনে চাঁদাবাজি করিনি’ – শফিকুল ইসলাম শফিক শতবর্ষী মাদ্রাসায় উন্নয়নের ছোঁয়া নেই, অর্থ আত্মসাতের অভিযোগে ক্ষুব্ধ এলাকাবাসী। ত্যাগী-নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করবেন দলের উচ্চ পর্যায়ের নেতারা: কফিল উদ্দিন আহম্মেদ জ্বালানি তেল সংকট ও ডলার ক্রাইসিসে কাঁপছে পোশাক শিল্প: দ্রুত নীতি সহায়তা চান ডিবিসি’র পরিচালক ও স্টাইলিশ গার্মেন্টসের চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী পরিচ্ছন্ন ৫০ নং ওয়ার্ড বিনির্মাণের অঙ্গীকার আব্দুস সালাম তরুণদের নিয়ে স্মার্ট ওয়ার্ড গড়ার প্রত্যয়ে এস,আই টুটুল গাজীপুরে তেল সিন্ডিকেটের অভিযোগ: সিটি ফিলিং স্টেশনের ম্যানেজার রফিকের বিরুদ্ধে ক্ষোভ ১১ নং ওয়ার্ডের উন্নয়ন ও মানবিক সেবার প্রতিশ্রুতি নিয়ে মাঠে সেলিম হোসেন মন্ডল, সকলের দোয়া প্রত্যাশী।

৫০ কেজি গাঁজাসহ গুলশানে মাদক কারবারি গ্রেপ্তার।

রাজধানীর গুলশান থানা এলাকায় অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গ্রেপ্তাররা হলেন, কাজী মো. সুজন ও শ্রীরাম চন্দ্র দাস।
রোববার (১৫ মে) রাত সোয়া ৯টায় গুলশান থানার শাহজাদপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে গোয়েন্দা গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনাল টিম।

অভিযানে নেতৃত্ব দেওয়া অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এস এম রেজাউল হক জানান, ‘কিছু মাদক কারবারি ব্রাহ্মণবাড়িয়া থেকে পিকআপযোগে গাঁজা নিয়ে ঢাকার রামপুরার দিকে আসছে’- এমন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি টিম শাহজাদপুরের সামনে অবস্থান নেয়।

পুলিশের মাইক্রোবাস দেখে পিকআপ রেখে পালানোর সময় সুজন ও শ্রীরাম চন্দ্রকে গ্রেপ্তার করা হয়। পরে গাড়ি তল্লাশি করে ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় পিকআপটিও জব্দ করা হয়।

রেজাউল হক বলেন, গ্রেপ্তাররা ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকার গুলশানসহ আশপাশ এলাকায় বিক্রয় করতেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে গুলশান থানায় মামলা দায়ের করা হয়েছে।

মাতৃবাংলা

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost