Logo
শিরোনাম:
গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা নিহত। Emerging Music Artist Md Khairul Alam Mahfuj: A Journey Driven by Creativity বিএনপির নতুন অফিস ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশন করাই সংবাদমাধ্যমের প্রধান কাজঃ মন্জুর হোসেন চৌধুরী কালিয়াকৈরে মোয়াজ উদ্দিন টেক্সটাইল পোশাক কারখানায় চার শতাধিক শ্রমিক ডায়রিয়া আক্রান্ত। নাটোর জেলার নবাগত পুলিশ সুপারকে জেলা প্রশাসক জনাব আসমা শাহিনের ফুলের শুভেচ্ছা। রংপুরে ডিবি পুলিশের অভিযানে ৩ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রে*ফ*তা*র. গাজীপুরে নিখোঁজের দুই দিন পর বাড়ির পাশে খাল থেকে ৬৪ বছরের বৃদ্ধের মরদেহ উদ্ধার। হবিগঞ্জ সদর হাসপাতালে দুদকের অভিযানে অনিয়ম-দুর্নীতির প্রমাণ। গাজীপুরে মাদকের আসামী ধরতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ সদস্য।

১০ বছর পলাতক থাকার পর র‌্যাবের হাতে গ্রেপ্তার।

মানিকগঞ্জ সদরের পোড়রা এলাকা থেকে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সেলিম ওরফে বিপ্লবকে গ্রেপ্তার করেছে র‌্যাব। সেলিম ১০ বছর ধরে পলাতক ছিলেন।  

র‌্যাব-৪ এর একটি দল বৃহস্পতিবার(২৩ জুন) রাত সাড়ে ১০টার দিকে পোড়রা গ্রামে অভিযান চালিয়ে সেলিমকে গ্রেপ্তার করে।

র‌্যাব-৪ এর অধিনায়ক(সিও) ডিআইজি মো. মোজাম্মেল হক জানান, জিজ্ঞাসাবাদ ও মামলার নথিপত্রাদি পর্যালোচনায় জানা যায় যে, গত ২৮ সেপ্টেম্বর মানিকগঞ্জ শহরের পোড়রা এলাকা থেকে ৩২ বোতল ফেনসিডিল ও ১০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী সেলিম ওরফে বিপ্লব আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তারের ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় একটি মাদক মামলা রুজু হয়। মামলা নং ৪৯(৯)১২।

ওই মামলায় ৩ মাস কারাভোগের পরে ২০১৩ সালে জামিনে বের হয়ে আত্মগোপনে চলে যায় সেলিম। ওই মামলার বিচার শেষে আদালত আসামি সেলিম ওরফে বিপ্লবকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে যাবজ্জীবন কারাদণ্ডসহ ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে আদালত। একই সাথে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ এর ১৯(১)এর টেবিল১(ক) ধারায় দুই বছরের সশ্রম কারাদণ্ডসহ ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

র‌্যাব আরও জানায়, আসামির বিরুদ্ধে আদালত কর্তৃক জারিকৃত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পরোয়ানা রুজু হওয়ার পর থেকে সেলিম ওরফে বিপ্লব ছদ্মবেশ ধারণ করেন। মানিকগঞ্জ জেলার শিবালয়, সাটুরিয়া, সিংগাইর থানা ও পার্শ্ববর্তী ধামরাই এবং আশুলিয়া এলাকায় আত্মগোপনে ছিলেন তিনি। এ সময় আসামি রিক্সা, ভ্যান ও অটো চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। তাকে মানিকগঞ্জ সদর থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost