Logo
শিরোনাম:
সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির কোষাধ্যক্ষ বললেন, কলম সৈনিকদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করাই আমাদের প্রথম অঙ্গীকার অধিকার আদায়ের বজ্রকণ্ঠ: কান্দিগাঁওবাসীর জীবন বাঁচানোর লড়াই। ফেসবুকে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন: ‘জীবনে চাঁদাবাজি করিনি’ – শফিকুল ইসলাম শফিক শতবর্ষী মাদ্রাসায় উন্নয়নের ছোঁয়া নেই, অর্থ আত্মসাতের অভিযোগে ক্ষুব্ধ এলাকাবাসী। ত্যাগী-নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করবেন দলের উচ্চ পর্যায়ের নেতারা: কফিল উদ্দিন আহম্মেদ জ্বালানি তেল সংকট ও ডলার ক্রাইসিসে কাঁপছে পোশাক শিল্প: দ্রুত নীতি সহায়তা চান ডিবিসি’র পরিচালক ও স্টাইলিশ গার্মেন্টসের চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী পরিচ্ছন্ন ৫০ নং ওয়ার্ড বিনির্মাণের অঙ্গীকার আব্দুস সালাম তরুণদের নিয়ে স্মার্ট ওয়ার্ড গড়ার প্রত্যয়ে এস,আই টুটুল গাজীপুরে তেল সিন্ডিকেটের অভিযোগ: সিটি ফিলিং স্টেশনের ম্যানেজার রফিকের বিরুদ্ধে ক্ষোভ ১১ নং ওয়ার্ডের উন্নয়ন ও মানবিক সেবার প্রতিশ্রুতি নিয়ে মাঠে সেলিম হোসেন মন্ডল, সকলের দোয়া প্রত্যাশী।

র‌্যাবের অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা ২০ লাখ।

রাজধানীর যাত্রাবাড়ী ও ঢাকার কেরানীগঞ্জ এলাকায় মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য, নকল বৈদ্যুতিক তার ও প্রসাধনী সামগ্রী উৎপাদন, মজুত ও বিক্রির দায়ে সাত প্রতিষ্ঠানকে ২০ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার ২৬ সেপ্টেম্বর বিকেল থেকে রাত পর্যন্ত পরিচালিত অভিযানে সাত প্রতিষ্ঠানকে এ জরিমানা করা হয়।

মঙ্গলবার ২৭ সেপ্টেম্বর বিকেলে র‌্যাব-১০ এর সহকারী পরিচালক এএসপি এনায়েত কবীর সোয়েব জানান, সম্প্রতি অসাধু ব্যবসায়ীরা মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য, নকল বৈদ্যুতিক তার ও প্রসাধনী সামগ্রী উৎপাদন, মজুত ও বিক্রি করে আসছিল। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল বিকেল থেকে রাত পর্যন্ত র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম ও র‌্যাব-১০ এর সমন্বয়ে একটি দল ঢাকার যাত্রাবাড়ী ও কেরানীগঞ্জ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।

এ সময় বিএসটিআইয়ের প্রতিনিধির উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য, নকল বৈদ্যুতিক তার ও প্রসাধনী সামগ্রী উৎপাদন, মজুত ও বিক্রি করার অপরাধে যাত্রাবাড়ীর হৃদয়-মিম কেমিক্যাল কোম্পানিকে নগদ দুই লাখ টাকা, একই এলাকার মাহির কনজিউমার প্রডাক্টসকে দুই লাখ, রাসেল এন্টারপ্রাইজকে ২৫ হাজার টাকা, জামিল কনজিউমার লিমিটেডকে ৪ লাখ, কেরানীগঞ্জের এইচ আর কসমেটিকসকে দুই লাখ টাকা, একই এলাকার বিজলী ক্যাবলস লিমিটেডকে ৩ লাখ এবং নকল হেয়ার, ফেস ক্রিমসহ অন্যান্য প্রসাধনী সামগ্রী উৎপাদনের অপরাধে নামসর্বস্ব একটি প্রতিষ্ঠানকে ৭ লাখ টাকাসহ মোট সাতটি প্রতিষ্ঠানকে ২০ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে প্রায় তিন লাখ টাকার মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য, নকল বৈদ্যুতিক তার ও প্রসাধনী সামগ্রী জব্দ ও ধ্বংস করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost