Logo
শিরোনাম:
সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির কোষাধ্যক্ষ বললেন, কলম সৈনিকদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করাই আমাদের প্রথম অঙ্গীকার অধিকার আদায়ের বজ্রকণ্ঠ: কান্দিগাঁওবাসীর জীবন বাঁচানোর লড়াই। ফেসবুকে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন: ‘জীবনে চাঁদাবাজি করিনি’ – শফিকুল ইসলাম শফিক শতবর্ষী মাদ্রাসায় উন্নয়নের ছোঁয়া নেই, অর্থ আত্মসাতের অভিযোগে ক্ষুব্ধ এলাকাবাসী। ত্যাগী-নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করবেন দলের উচ্চ পর্যায়ের নেতারা: কফিল উদ্দিন আহম্মেদ জ্বালানি তেল সংকট ও ডলার ক্রাইসিসে কাঁপছে পোশাক শিল্প: দ্রুত নীতি সহায়তা চান ডিবিসি’র পরিচালক ও স্টাইলিশ গার্মেন্টসের চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী পরিচ্ছন্ন ৫০ নং ওয়ার্ড বিনির্মাণের অঙ্গীকার আব্দুস সালাম তরুণদের নিয়ে স্মার্ট ওয়ার্ড গড়ার প্রত্যয়ে এস,আই টুটুল গাজীপুরে তেল সিন্ডিকেটের অভিযোগ: সিটি ফিলিং স্টেশনের ম্যানেজার রফিকের বিরুদ্ধে ক্ষোভ ১১ নং ওয়ার্ডের উন্নয়ন ও মানবিক সেবার প্রতিশ্রুতি নিয়ে মাঠে সেলিম হোসেন মন্ডল, সকলের দোয়া প্রত্যাশী।

গাজীপুর মহানগর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে এম আমজাদ খান সভাপতি ও এম. আকতারুজ্জামান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) গাজীপুর মহানগর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে এম আমজাদ খান সভাপতি ও এম. আকতারুজ্জামান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এক আনন্দঘন পরিবেশে গাজীপুরের চান্দনা চৌরাস্তার মসজিদ মার্কেটের তৃতীয় তলার অস্থায়ী কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও পুবাইল বিশ্ববিদ্যালয় কলেজের প্রফেসর আবুল হোসেন চৌধুরী, দৈনিক বাংলা ভূমি পত্রিকার সম্পাদক ও প্রকাশক নজরুল ইসলাম আজহার, জাতীয় সাংবাদিক সংস্থার গাজীপুর মহানগর শাখার সভাপতি আবুল বাসার পলাশ, সেক্রেটারি জাহিদুর রহমান বকুল, সিনিয়র সাংবাদিক ছানাউল্ল্যা নুরী, শিল্পী রুবেল মাহমুদ, আর্টিস্ট বেলায়েত হোসেন, সাংবাদিক কাজল খান, শেখ মোহাম্মদ রাশেদ উল হোসেন কমল, মিজানুর রহমান, কবি জসিম উদ্দিন।নির্বাচন পরিচালনা করার জন্য নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এরশাদ আলম শরীফ, দেলোয়ার হোসেন সরকার ও নুরে আলম সিদ্দিকী।
নির্বাচিত কমিটি সভাপতি এম. আমজাদ খান ৫৩ ভোট পেয়ে নির্বাচিত হন, তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী পায়েছেন ১০ ভোট, কার্যকরি সভাপতি এম আব্দুল্লাহ আল মামুনের নির্বাচিত হয়েছেন,তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী শফিকুল ইসলাম মনোনয়ন প্রত্যাহার করায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।সিনিয়র সহ- সভাপতি আনিসুল ইসলাম বিনা প্রতিদ্বিতায় নির্বাচিত হন, সহ-সভাপতি মাজহারুল ইসলাম বোরহান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।সাধারণ সম্পাদক হিসেবে
এম আকতারুজ্জামান ৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন,তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী২০ ভোট পেয়েছেন,যুগ্ম সাধারণ সম্পাদক-১ এইচ এম নুরুল হক বাবু ৩৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন,তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ২৩ ভোট পেয়েছেন।এছাড়াও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন,যুগ্ম সাধারণ সম্পাদক ০২ মকবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক-মোবারক হোসেন রনি, যুগ্ম সাংগঠনিক সম্পাদক – মোঃসোহেল রানা, অর্থ সম্পাদক- মোঃ মমিন মিয়া, অফিস সম্পাদক- সোলাইমান হোসেন রাজু, প্রচার ও প্রকাশনা সম্পাদক- রেজাউল করিম রেজা, তথ্য ও গবেষণা সম্পাদক, শহিদুল ইসলাম সাগর, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক- ওমর ফারুক আকন্দ তারেক, ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক-আবু সাঈদ চৌধুরী,ধর্ম ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক-মোঃ ফারুক মিয়া,নির্বাহী সদস্য-১ এম হাসিবুজ্জামান আকাশ,নির্বাহী সদস্য-২ এম এ হাকিম,নির্বাহী সদস্য-৩ মো:জুম্মন খান। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে গাজীপুর মহানগর প্রেসক্লাবের নির্বাচনে ১০০% ভোট কাস্ট হয়েছে।নির্বাচিত কমিটি আগামী ২০২৪ ও ২০২৫ সাল পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

মাতৃবাংলা ২৪ টিভি

গাজীপুর জেলা/পতিনিধি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost