Logo
শিরোনাম:
সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির কোষাধ্যক্ষ বললেন, কলম সৈনিকদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করাই আমাদের প্রথম অঙ্গীকার অধিকার আদায়ের বজ্রকণ্ঠ: কান্দিগাঁওবাসীর জীবন বাঁচানোর লড়াই। ফেসবুকে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন: ‘জীবনে চাঁদাবাজি করিনি’ – শফিকুল ইসলাম শফিক শতবর্ষী মাদ্রাসায় উন্নয়নের ছোঁয়া নেই, অর্থ আত্মসাতের অভিযোগে ক্ষুব্ধ এলাকাবাসী। ত্যাগী-নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করবেন দলের উচ্চ পর্যায়ের নেতারা: কফিল উদ্দিন আহম্মেদ জ্বালানি তেল সংকট ও ডলার ক্রাইসিসে কাঁপছে পোশাক শিল্প: দ্রুত নীতি সহায়তা চান ডিবিসি’র পরিচালক ও স্টাইলিশ গার্মেন্টসের চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী পরিচ্ছন্ন ৫০ নং ওয়ার্ড বিনির্মাণের অঙ্গীকার আব্দুস সালাম তরুণদের নিয়ে স্মার্ট ওয়ার্ড গড়ার প্রত্যয়ে এস,আই টুটুল গাজীপুরে তেল সিন্ডিকেটের অভিযোগ: সিটি ফিলিং স্টেশনের ম্যানেজার রফিকের বিরুদ্ধে ক্ষোভ ১১ নং ওয়ার্ডের উন্নয়ন ও মানবিক সেবার প্রতিশ্রুতি নিয়ে মাঠে সেলিম হোসেন মন্ডল, সকলের দোয়া প্রত্যাশী।

হাসপাতালের ভিডিও ধারণ করা বা হাসপাতালে সাংবাদিকদের প্রবেশের জন্য নিতে হবে মন্ত্রণালয়ের অনুমোদন।

মাতৃবাংলা

হাসপাতালের ভিডিও ধারণ করা বা হাসপাতালে সাংবাদিকদের প্রবেশের জন্য নিতে হবে মন্ত্রণালয়ের অনুমোদন। স্পষ্ট ভাষায় এমনটাই জানিয়ে দিয়েছেন গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের পরিচালক ডাঃ মোঃ আমিনুল ইসলাম।

মঙ্গলবার দুপুরে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের ভিতরে সাংবাদিকদের হাতে টেলিভিশনের লোগো দেখে আপত্তি জানান হাসপাতালের নিরাপত্তা ও শৃঙ্খলার দায়িত্বে থাকা আনসার সদস্যরা। আনসার সদস্যরা উপস্থিত সাংবাদিকদের হাতে থাকা টেলিভিশন চ্যানেলের লোগো ব্যাগের ভিতরে ঢুকানোর জন্য চাপ সৃষ্টি করেন এবং হাসপাতালের পরিচালকের উদ্ধৃতি দিয়ে জানান, হাসপাতালে অবস্থানকালে কোন টেলিভিশন চ্যানেলের লোগো হাতে রাখা যাবেনা।

এ বিষয়ের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের পরিচালক মোঃ আমিনুল ইসলামের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, হাসপাতালে সাংবাদিকদের প্রবেশের জন্য মন্ত্রণালয়ের অনুমোদন নিতে হবে। এমনকি ছবি ধারণের ক্ষেত্রেও নিতে হবে মন্ত্রণালয়ের অনুমোদন। তিনি জানান, বাইরে থেকেও হাসাপাতালের কোন ধরণের ছবি উঠানো যাবেনা।

জানা যায়, গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ এন্ড হাসপাতালটি ‘দুর্নীতির আতুড়ঘর’ হিসেবে গাজীপুরবাসীর কাছে বেশ সুপরিচিত। কিছুদিন পূর্বে এ হাসপাতালের নানান অনিয়ম আর দুর্নীতির সংবাদ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচার করা হয়। সংবাদ প্রচারের পরিপ্রেক্ষিতে হাসপাতালে অভিযান পরিচালনা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এরপর থেকেই সংবাদকর্মী নিয়ে কঠোর হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়া অনেকেই জানান, নানান অনিয়ম আর দুর্নীতে জর্জরিত গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল। দেশের জনগণের অর্থায়নে পরিচালিত সরকারি এ হাসপাতালকে দুর্নীতি মুক্ত করতে প্রশাসনকে শক্ত অবস্থানে যেতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost