Logo
শিরোনাম:
সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির কোষাধ্যক্ষ বললেন, কলম সৈনিকদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করাই আমাদের প্রথম অঙ্গীকার অধিকার আদায়ের বজ্রকণ্ঠ: কান্দিগাঁওবাসীর জীবন বাঁচানোর লড়াই। ফেসবুকে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন: ‘জীবনে চাঁদাবাজি করিনি’ – শফিকুল ইসলাম শফিক শতবর্ষী মাদ্রাসায় উন্নয়নের ছোঁয়া নেই, অর্থ আত্মসাতের অভিযোগে ক্ষুব্ধ এলাকাবাসী। ত্যাগী-নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করবেন দলের উচ্চ পর্যায়ের নেতারা: কফিল উদ্দিন আহম্মেদ জ্বালানি তেল সংকট ও ডলার ক্রাইসিসে কাঁপছে পোশাক শিল্প: দ্রুত নীতি সহায়তা চান ডিবিসি’র পরিচালক ও স্টাইলিশ গার্মেন্টসের চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী পরিচ্ছন্ন ৫০ নং ওয়ার্ড বিনির্মাণের অঙ্গীকার আব্দুস সালাম তরুণদের নিয়ে স্মার্ট ওয়ার্ড গড়ার প্রত্যয়ে এস,আই টুটুল গাজীপুরে তেল সিন্ডিকেটের অভিযোগ: সিটি ফিলিং স্টেশনের ম্যানেজার রফিকের বিরুদ্ধে ক্ষোভ ১১ নং ওয়ার্ডের উন্নয়ন ও মানবিক সেবার প্রতিশ্রুতি নিয়ে মাঠে সেলিম হোসেন মন্ডল, সকলের দোয়া প্রত্যাশী।

গাজীপুরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত,৩ বাসে অগ্নিসংযোগ।

মাতৃবাংলা

বিশেষ প্রতিনিধি/মো: জাকারিয়া শিকদার

গাজীপুর মহানগরের বাসন থানাধীন ভোগরা বাইপাস এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় বাসচাপায় অজ্ঞাত এক যুবক নিহত হয়েছে। এই ঘটনার জেরে উত্তেজিত জনতা বলাকা পরিবহনের তিনটি বাসে আগুন দিয়েছে।
আজ বুধবার (২ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের নামপরিচয় জানাতে পারেনি পুলিশ।

ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয় সূত্রে জানা যায় গাজীপুর শহরের দিক থেকে এক যুবক মোটরসাইকেল নিয়ে টঙ্গীর দিকে যাচ্ছিলেন। রাত সাড়ে ৮টার দিকে মহানগরীর ভোগরা বাইপাসের কলম্বিয়া গার্মেন্টস এলাকায় আসার পর ঢাকার দিক থেকে গাজীপুরগামী বলাকা পরিবহনের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা যুবক বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।এ সময় আশপাশের কারখানার শ্রমিক ও উত্তেজিত জনতা বলাকা পরিবহনের তিনটি বাসে আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে আসেন। তবে উত্তেজিত জনতার কারণে আগুন না নিভিয়েই তারা ফিরে যান।

গাজীপুরের বাসন থানার পরিদর্শক (তদন্ত) নন্দলাল চৌধুরী বলেন, বাসের চাপায় এক যুবক ঘটনানস্থলে মারা গেছেন। তাৎক্ষণিক তাঁর পরিচয় জানা যায়নি। তাঁকে এলাকার লোকজন হাসপাতালে পাঠিয়েছেন। এ ঘটনার জেরে উত্তেজিত জনতা বলাকা পরিবহনের তিনটি বাসে আগুন ধরিয়ে দিয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস এলেও তারা জনতার ভয়ে আগুন না নিভিয়েই ফিরে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost