Logo
শিরোনাম:
সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির কোষাধ্যক্ষ বললেন, কলম সৈনিকদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করাই আমাদের প্রথম অঙ্গীকার অধিকার আদায়ের বজ্রকণ্ঠ: কান্দিগাঁওবাসীর জীবন বাঁচানোর লড়াই। ফেসবুকে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন: ‘জীবনে চাঁদাবাজি করিনি’ – শফিকুল ইসলাম শফিক শতবর্ষী মাদ্রাসায় উন্নয়নের ছোঁয়া নেই, অর্থ আত্মসাতের অভিযোগে ক্ষুব্ধ এলাকাবাসী। ত্যাগী-নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করবেন দলের উচ্চ পর্যায়ের নেতারা: কফিল উদ্দিন আহম্মেদ জ্বালানি তেল সংকট ও ডলার ক্রাইসিসে কাঁপছে পোশাক শিল্প: দ্রুত নীতি সহায়তা চান ডিবিসি’র পরিচালক ও স্টাইলিশ গার্মেন্টসের চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী পরিচ্ছন্ন ৫০ নং ওয়ার্ড বিনির্মাণের অঙ্গীকার আব্দুস সালাম তরুণদের নিয়ে স্মার্ট ওয়ার্ড গড়ার প্রত্যয়ে এস,আই টুটুল গাজীপুরে তেল সিন্ডিকেটের অভিযোগ: সিটি ফিলিং স্টেশনের ম্যানেজার রফিকের বিরুদ্ধে ক্ষোভ ১১ নং ওয়ার্ডের উন্নয়ন ও মানবিক সেবার প্রতিশ্রুতি নিয়ে মাঠে সেলিম হোসেন মন্ডল, সকলের দোয়া প্রত্যাশী।

মানবিক হা-মীম যুব ফাউন্ডেশনের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।

মাতৃবাংলা

রাজু আহাম্মেদ গাজীপুরঃ

১১অক্টোবর ২০২৪ তারিখে গাজীপুর সিটি কর্পোরেশনের ডেগেরচালা এলাকায় মানবিক হা-মীম যুব ফাউন্ডেশনের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক মহতী কর্মসূচির আয়োজন করা হয়। এই আয়োজনে বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলা এই ক্যাম্পেইনে ৫৬০ জনের রক্তের গ্রুপ নির্ণয় করা হয় এবং প্রতিষ্ঠার চার বছর পূর্তিতে চারটি গাছ রোপণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোঃ গিয়াস উদ্দিন, পি এম, সোয়েটার লিমিটেড, যিনি ফাউন্ডেশনের মানবিক কাজের প্রশংসা করেন। উদ্বোধক হিসেবে হাজী আঃ জব্বার সরকার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, গাছা থানা বিএনপি, উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন মোঃ ইব্রাহীম মাসুদ, উপদেষ্টা, মানবিক হা-মীম যুব ফাউন্ডেশন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডি এম ডাঃ জুয়েল রানা, সহকারী পরিচালক, গাজীপুর পপুলার হাসপাতাল।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ সবুজ মোল্লা জিকু অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। চার বছর ধরে ফাউন্ডেশনটি সমাজের কল্যাণে নিরলস কাজ করে চলেছে, যা সমাজ উন্নয়নের ক্ষেত্রে একটি উদাহরণ হয়ে উঠেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost