Logo
শিরোনাম:
সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির কোষাধ্যক্ষ বললেন, কলম সৈনিকদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করাই আমাদের প্রথম অঙ্গীকার অধিকার আদায়ের বজ্রকণ্ঠ: কান্দিগাঁওবাসীর জীবন বাঁচানোর লড়াই। ফেসবুকে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন: ‘জীবনে চাঁদাবাজি করিনি’ – শফিকুল ইসলাম শফিক শতবর্ষী মাদ্রাসায় উন্নয়নের ছোঁয়া নেই, অর্থ আত্মসাতের অভিযোগে ক্ষুব্ধ এলাকাবাসী। ত্যাগী-নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করবেন দলের উচ্চ পর্যায়ের নেতারা: কফিল উদ্দিন আহম্মেদ জ্বালানি তেল সংকট ও ডলার ক্রাইসিসে কাঁপছে পোশাক শিল্প: দ্রুত নীতি সহায়তা চান ডিবিসি’র পরিচালক ও স্টাইলিশ গার্মেন্টসের চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী পরিচ্ছন্ন ৫০ নং ওয়ার্ড বিনির্মাণের অঙ্গীকার আব্দুস সালাম তরুণদের নিয়ে স্মার্ট ওয়ার্ড গড়ার প্রত্যয়ে এস,আই টুটুল গাজীপুরে তেল সিন্ডিকেটের অভিযোগ: সিটি ফিলিং স্টেশনের ম্যানেজার রফিকের বিরুদ্ধে ক্ষোভ ১১ নং ওয়ার্ডের উন্নয়ন ও মানবিক সেবার প্রতিশ্রুতি নিয়ে মাঠে সেলিম হোসেন মন্ডল, সকলের দোয়া প্রত্যাশী।

ছাত্র আন্দোলনে হামলা ও গুলির ঘটনায় ৩১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলমাস মোল্লা আটক।

মাতৃবাংলা

বিশেষ প্রতিনিধি/মো:জাকারিয়া শিকদার।
গাজীপুর সদর থানা জাতীয় শ্রমিক লীগের সভাপতি ও ৩১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো:আলমাস মোল্লাকে(৬২) গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
বুধবার দুপুরে মহানগরের দক্ষিণ ছায়াবিথী এলাকায় অভিযান চালিয়ে ডিবি পুলিশের (উত্তর) অফিসার ইনচার্জ শফিকুল ইসলামের নেতৃত্বে তাকে গ্রেফতার করা হয়।বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র-ছাত্রীদের উপর হামলা ও আহত করার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।

গাজীপুর মহানগর ডিবি পুলিশ জানায়, গত ৩ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আলমাস মোল্লাসহ এজাহারনামীয় আরও আসামিরা আন্দোলনকারীদের উপর পিস্তল ও দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে ফাহিম নামে এক যুবক গুলিবিদ্ধ হন এবং আন্দোলনকারীদের মধ্যে ১০ থেকে ১৫ জন গুরুতর আহত হন।

জিএমপির গোয়েন্দা (উত্তর) বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. রেজাউর রহমান জানান, গত ৩ আগস্ট দুপুরে বৈষ্যমবিরোধী ছাত্র আন্দেলনে ২০০/২৫০ জন শিক্ষার্থী জড়ো হলে এজাহারনামীয় আসামিসহ অজ্ঞাতনামা আসামিদের নেতৃত্বে ও নির্দেশে বৈষ্যমবিরোধী ছাত্র আন্দেলনের ওপর আক্রমণ করে। এক পর্যায়ে তারা ছাত্রদের মিছিলের ওপর এলোপাথারি গুলি শুরু করে। এতে আন্দোলনকারীদের মধ্যে ফাহিম (২৪) নামে এক জন পেটে গুলি জখম হয়। এ সময় ছাত্রদের লক্ষ্য করে এলোপাথারিভাবে ইট-পাটকেল ছুড়লে ছাত্রদের মিছিল ছত্রভঙ্গ হয়ে যায়। ছাত্ররা দিগি¦দিক ছুটাছুটি শুরু করলে আসামিরা চাপাতি দিয়ে আন্দোলনকারী রাকিবকে (২৪) কুপিয়ে জখম করে। এ ঘটনায় পিটিয়ে আরো ১০/১৫ জনকে আহত করা হয় এবং শিক্ষার্থীদের ৮/১০টি মোটরসাইকেল ভেঙে ফেলে।

এ ঘটনার পর পশ্চিম জয়দেবপুর এলাকার হুমায়ুন কবির বাদী হয়ে গাজীপুর মহানগরের সদর থানায় একটি মামলা দায়ের করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost