Logo
শিরোনাম:
গাজীপুরে পলি কেবলসের সর্বোচ্চ বিক্রেতা প্রথম স্থান অর্জনকারী গাজীপুরের জহিরুল ইসলাম সরকারকে ফুলেল শুভেচ্ছা। তাকওয়া পরিবহন নিষিদ্ধের দাবিতে জাগ্রত চৌরঙ্গীতে গণ-মানববন্ধন ও বিক্ষোভ। গাজীপুরের শিববাড়ি মোড়ে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল। উচ্ছেদের পরও দখলের পায়তারা, গাজীপুরের ২২ নম্বর ওয়ার্ডে রাজেন্দ্রপুর চৌরাস্তায়। ম্যাজিস্ট্রেটের অভিযানের পরও ফুটপাত দখল ঠেকাতে মাঠে সাবেক কাউন্সিলর আলহাজ্ব জনাব মোঃ ছবদের হাসান। গাজীপুরে বাংলাবাজারে ফুটপাত দখলমুক্ত অভিযান, । ঈদ পুনর্মিলনী ২০২৬: কাউলতিয়া উলামা ঐক্য পরিষদের আয়োজনে সম্প্রীতির মিলনমেলা। মধ্যরাতে পাম্পে দীর্ঘ সারি, চরম ভোগান্তিতে চালকরা গাজীপুরে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে উচ্ছেদ অভিযান। সবাইকে সাথে নিয়ে ঢাকা ১৮ আসনের উন্নয়ন করতে চাই জাহাঙ্গীর হোসেন এমপি

সমাজতান্ত্রিক দল (জাসদ) ও আওয়ামী লীগের ৩ নেতাকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী

মাতৃবাংলা /নিজস্ব প্রতিবেদন

ময়মনসিংহে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ও আওয়ামী লীগের ৩ নেতাকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় একটি শটগান জব্দ করা হয়। গতকাল শুক্রবার (২৭ ডিসেম্বর) রাতে ময়মনসিংহ নগরীতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

নগরীর মাদরাসা কোয়ার্টার এলাকার নিজ বাসা থেকে যৌথ বাহিনী অভিযান চালিয়ে ময়মনসিংহ মহানগর জাসদের সভাপতি এবং মসিকের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সৈয়দ শফিকুল ইসলাম মিন্টুকে (৬০) গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে একটি শটগান উদ্ধার করা হয়। বিগত বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ সাগর হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এছাড়াও রাতে নগরীর চরঈশ্বদিয়া এলাকা থেকে ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আসাদুজ্জামান জামালকে (৫২) কোতোয়ালি মডেল থানার একটি বিস্ফোরক মামলায় গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে নগরীর জেলখানা রোড এলাকা থেকে নগরীর ৩১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জামাল হোসেনকে (৫০) বিএনপি অফিস ভাঙচুরের মামলায় গ্রেপ্তার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।

কোতোয়ালী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, জাসদ নেতা সৈয়দ শফিকুল ইসলাম মিন্টুর সঙ্গে তার ভাতিজা সৈয়দ সজলকে আটক করা হয়েছিল। তবে তার বিরুদ্ধে কোনো মামলা না থাকায় সজলকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে। অন্যদের সংশ্লিষ্ট মামলায় আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost