Logo
শিরোনাম:
সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির কোষাধ্যক্ষ বললেন, কলম সৈনিকদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করাই আমাদের প্রথম অঙ্গীকার অধিকার আদায়ের বজ্রকণ্ঠ: কান্দিগাঁওবাসীর জীবন বাঁচানোর লড়াই। ফেসবুকে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন: ‘জীবনে চাঁদাবাজি করিনি’ – শফিকুল ইসলাম শফিক শতবর্ষী মাদ্রাসায় উন্নয়নের ছোঁয়া নেই, অর্থ আত্মসাতের অভিযোগে ক্ষুব্ধ এলাকাবাসী। ত্যাগী-নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করবেন দলের উচ্চ পর্যায়ের নেতারা: কফিল উদ্দিন আহম্মেদ জ্বালানি তেল সংকট ও ডলার ক্রাইসিসে কাঁপছে পোশাক শিল্প: দ্রুত নীতি সহায়তা চান ডিবিসি’র পরিচালক ও স্টাইলিশ গার্মেন্টসের চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী পরিচ্ছন্ন ৫০ নং ওয়ার্ড বিনির্মাণের অঙ্গীকার আব্দুস সালাম তরুণদের নিয়ে স্মার্ট ওয়ার্ড গড়ার প্রত্যয়ে এস,আই টুটুল গাজীপুরে তেল সিন্ডিকেটের অভিযোগ: সিটি ফিলিং স্টেশনের ম্যানেজার রফিকের বিরুদ্ধে ক্ষোভ ১১ নং ওয়ার্ডের উন্নয়ন ও মানবিক সেবার প্রতিশ্রুতি নিয়ে মাঠে সেলিম হোসেন মন্ডল, সকলের দোয়া প্রত্যাশী।

গাজীপুরে ভুয়া ডিবি পুলিশ আটক, উদ্ধার ভুয়া আইডি ও আলামত।

স্টাফ রিপোর্টার/সৌরভ হাসান হাসিব।

গাজীপুর মহানগরীর ভোগড়া এলাকায় ডিবি পুলিশের পরিচয়ে চাঁদাবাজি করার সময় এক প্রতারককে আটক করেছে বাসন মেট্রো থানা পুলিশ। দীর্ঘদিন ধরে ডিবি পুলিশের ছদ্মবেশে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় করছিলেন তিনি।

গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) বাসন মেট্রো থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, আটককৃত ব্যক্তির নাম রিপন, তিনি মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার আলী আকবরের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি নিজেকে ডিবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে ব্যবসায়ীদের ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি করে আসছিলেন।

মঙ্গলবার (রাত ১১টা ৪০ মিনিটের দিকে) গাজীপুর মহানগরীর ভোগড়া এলাকায় এক ব্যবসায়ীর দোকানে গিয়ে তিনি নিজেকে ডিবি পুলিশের সদস্য পরিচয় দেন এবং দোকান বন্ধ করার নির্দেশ দেন। এতে ব্যবসায়ীসহ স্থানীয়দের সন্দেহ হয়। একপর্যায়ে এলাকাবাসী তাকে চ্যালেঞ্জ করলে তিনি পালানোর চেষ্টা করেন। তবে উপস্থিত জনতা তাকে আটক করে এবং দ্রুত পুলিশকে খবর দেয়।

সংবাদ পেয়ে বাসন মেট্রো থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রিপনকে গ্রেপ্তার করে। পুলিশ জানায়, তার কাছ থেকে ডিবি পুলিশের ভুয়া আইডি কার্ড, ওয়াকিটকি, হ্যান্ডকাফ, পুলিশের পোশাকের অংশসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে, যা প্রতারণার কাজে ব্যবহৃত হতো।

বাসন মেট্রো থানা পুলিশের এক কর্মকর্তা জানান, রিপনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি প্রতারণার কথা স্বীকার করেছেন। তার সঙ্গে কোনো চক্র জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ সাধারণ জনগণকে পরামর্শ দিয়েছে যে, কোনো সন্দেহভাজন ব্যক্তি যদি ডিবি পুলিশ পরিচয়ে তাদের কাছ থেকে টাকা দাবি করে বা ভয়ভীতি দেখায়, তাহলে দ্রুত নিকটস্থ থানায় যোগাযোগ করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost