Logo
শিরোনাম:
সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির কোষাধ্যক্ষ বললেন, কলম সৈনিকদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করাই আমাদের প্রথম অঙ্গীকার অধিকার আদায়ের বজ্রকণ্ঠ: কান্দিগাঁওবাসীর জীবন বাঁচানোর লড়াই। ফেসবুকে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন: ‘জীবনে চাঁদাবাজি করিনি’ – শফিকুল ইসলাম শফিক শতবর্ষী মাদ্রাসায় উন্নয়নের ছোঁয়া নেই, অর্থ আত্মসাতের অভিযোগে ক্ষুব্ধ এলাকাবাসী। ত্যাগী-নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করবেন দলের উচ্চ পর্যায়ের নেতারা: কফিল উদ্দিন আহম্মেদ জ্বালানি তেল সংকট ও ডলার ক্রাইসিসে কাঁপছে পোশাক শিল্প: দ্রুত নীতি সহায়তা চান ডিবিসি’র পরিচালক ও স্টাইলিশ গার্মেন্টসের চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী পরিচ্ছন্ন ৫০ নং ওয়ার্ড বিনির্মাণের অঙ্গীকার আব্দুস সালাম তরুণদের নিয়ে স্মার্ট ওয়ার্ড গড়ার প্রত্যয়ে এস,আই টুটুল গাজীপুরে তেল সিন্ডিকেটের অভিযোগ: সিটি ফিলিং স্টেশনের ম্যানেজার রফিকের বিরুদ্ধে ক্ষোভ ১১ নং ওয়ার্ডের উন্নয়ন ও মানবিক সেবার প্রতিশ্রুতি নিয়ে মাঠে সেলিম হোসেন মন্ডল, সকলের দোয়া প্রত্যাশী।

আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদেরের ভাগিনা আলী হায়দার রতনকে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ।

স্টাফ রিপোর্টার: সৌরভ হাসান হাসিব।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ভাগ্নে আলী হায়দার রতনকে গ্রেফতার করেছে পুলিশ।সোমবার (২১ এপ্রিল) রাতে বিশেষ অভিযানে শ্রীপুর মডেল থানা পুলিশ এবং ঢাকা রমনা থানা পুলিশের যৌথ অভিযানে এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, মঙ্গলবার (২২ এপ্রিল) গাজীপুর কোর্টে তোলা হয় তাকে। এ সময় হত্যা মামলার ১০ দিনের রিমান্ড চায় পুলিশ। হত্যা মামলার আসামি আলী হায়দার রতনের বিরুদ্ধে মামা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সেতু মন্ত্রী পলাতক ওবায়দুল কাদেরের প্রভাব দেখিয়ে শ্রীপুরে নামে বেনামে প্রচুর সম্পদ গড়ে তোলার অভিযোগ রয়েছে।

শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন বলেন, ‘বৈষম্যবিরোধী আন্দোলনে দায়ের করা শ্রীপুর মডেল থানায় তার বিরুদ্ধে দুইটি হত্যা মামলা রয়েছে। তাকে আদালতে তোলা হয়েছে। দুইটি হত্যা মামলা ছাড়াও তার বিরুদ্ধে আরও যে-সব অভিযোগ রয়েছে, সেসব তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost