Logo
শিরোনাম:
সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির কোষাধ্যক্ষ বললেন, কলম সৈনিকদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করাই আমাদের প্রথম অঙ্গীকার অধিকার আদায়ের বজ্রকণ্ঠ: কান্দিগাঁওবাসীর জীবন বাঁচানোর লড়াই। ফেসবুকে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন: ‘জীবনে চাঁদাবাজি করিনি’ – শফিকুল ইসলাম শফিক শতবর্ষী মাদ্রাসায় উন্নয়নের ছোঁয়া নেই, অর্থ আত্মসাতের অভিযোগে ক্ষুব্ধ এলাকাবাসী। ত্যাগী-নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করবেন দলের উচ্চ পর্যায়ের নেতারা: কফিল উদ্দিন আহম্মেদ জ্বালানি তেল সংকট ও ডলার ক্রাইসিসে কাঁপছে পোশাক শিল্প: দ্রুত নীতি সহায়তা চান ডিবিসি’র পরিচালক ও স্টাইলিশ গার্মেন্টসের চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী পরিচ্ছন্ন ৫০ নং ওয়ার্ড বিনির্মাণের অঙ্গীকার আব্দুস সালাম তরুণদের নিয়ে স্মার্ট ওয়ার্ড গড়ার প্রত্যয়ে এস,আই টুটুল গাজীপুরে তেল সিন্ডিকেটের অভিযোগ: সিটি ফিলিং স্টেশনের ম্যানেজার রফিকের বিরুদ্ধে ক্ষোভ ১১ নং ওয়ার্ডের উন্নয়ন ও মানবিক সেবার প্রতিশ্রুতি নিয়ে মাঠে সেলিম হোসেন মন্ডল, সকলের দোয়া প্রত্যাশী।

শ্রীপুরে ব্যবসায়ীর কাছে ওসির ‘ঘুষ চাওয়ার’ অডিও ফাঁস,সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড়..

জাকারিয়া শিকদার,চিফ ইন এডিটর,মাতৃবাংলা।

গাজীপুরের শ্রীপুরে এক ঝুট ব্যবসায়ীর সঙ্গে পুলিশ কর্মকর্তার টাকা লেনদেন সম্পর্কিত একটি অডিও ফাঁস হয়েছে। গত রবিবার রাত থেকে কথোপকথনের অডিওটি সামাজিক মাধ্যম ফেসবুক, মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে ছড়াতে থাকে। অডিও টি নিয়ে তোলপাড় চলছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

খোঁজ নিয়ে জানা গেছে, ঝুট ব্যবসায়ী সেলিম সিকদার গাজীপুরের শ্রীপুরের নগরহাওলা গ্রামের জালাল উদ্দিনের ছেলে। অপরদিকে কথোপকথনে অংশ নেওয়া পুলিশ কর্মকর্তা মো. জয়নাল আবেদীন মণ্ডল। তিনি শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে ‍নিযুক্ত আছেন।

গত রবিবার রাতে ভাইরাল অডিওতে শোনা যায়, ব্যবসায়ী সেলিম ও ওসির কথোপকথন। অডিওতে ওসি প্রথমে ঝুট ব্যাবসায়ী সেলিমের নিকট এক লাখ ৩০ হাজার টাকা দাবি করেন।একসময় পাঁচ লাখ টাকা দাবি করে সেলিমকে বলেন ‘তোর নানাকে বলিস লাখ পাঁচেক টাকা দিতে।’ ওই নেতার ঝুট ব্যবসা টিকিয়ে রাখতে ওসি তার কাছে ঘুষ দাবি করেন। একপর্যায়ে সেলিমের কাছে ওসি ফুল হাতা গেঞ্জিও দাবি করেন। এসময় তিনি আরও বলেন, তোমার নানা আমাকে দেখে না কেন? ৫ হাজার ১০ হাজার এটা কোনো টাকা? এই টাকা দিয়ে কী হয়। আমি এত চাপ নিচ্ছি। তোমার নানাকে বইলো আমাকে লাখ পাঁচেক টাকা দিতে।

সেলিম জানান, তার নানা মকবুল মেম্বার স্থানীয় একটি কারখানায় ঝুট ব্যবসা করতেন। তিনি নানার ব্যবসা পরিচালনা করেন। গত ৫ আগস্টের পর তাদের

ব্যবসা পরিচালনায় নানা জটিলতার সৃষ্টি হয়। শ্রীপুর থানার বর্তমান ওসি মো. জয়নাল আবেদীন মণ্ডল গত বছরের ১২ সেপ্টেম্বর শ্রীপুর থানায় যোগদান করেন। তার নিকট ব্যবসা পরিচালনা করতে সহায়তা চাইতে গেলে মাসে দুই লাখ টাকা দাবি করেন। অনেক দরকষাকষি করে মাসে এক লাখ থেকে দেড় লাখ টাকা দিতেন। তার চাহিদামতো টাকা না দেওয়ায় গত ১ ফেব্রুয়ারি আমাকে ডেভিলহান্টের অভিযানে গ্রেপ্তার করা হয়। আমাকে ছাড়িয়ে নিতে গেলে স্বজনদের কাছে ওসি ১০ লাখ টাকা দাবি করেন। আমরা তার দাবি করা টাকা দিতে পারিনি। আড়াই লাখ টাকা নিয়ে আমাকে বৈষম্যবিরোধী হত্যা মামলায় গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে। আমি এক মাস জেলহাজতে থেকে জামিনে আসি। আমার সঙ্গে ঘুষ দাবির কথোপকথনের একটি অডিও ভাইরাল হয়েছে। ওই অডিও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সরাতে আমাকে নানাভাবে হুমকি দিচ্ছেন।

এ বিষয়ে বক্তব্য জানতে চাইলে শ্রীপুর থানার ওসি মো. জয়নাল আবেদীন মণ্ডল বলেন, ওই ব্যক্তিকে আমি চিনি না। সে ডেভিলহান্টের অভিযানে গ্রেপ্তার হয়েছিল। জেল থেকে জামিনে এসে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এমন অপপ্রচার চালাচ্ছে। রবিবার রাতে অডিও ফাঁসের কথা শুনেছি। এটি সুপার এডিট করা রেকর্ড। ওই ব্যক্তির সঙ্গে আমার এমন কোনো কথা হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost