Logo
শিরোনাম:
সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির কোষাধ্যক্ষ বললেন, কলম সৈনিকদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করাই আমাদের প্রথম অঙ্গীকার অধিকার আদায়ের বজ্রকণ্ঠ: কান্দিগাঁওবাসীর জীবন বাঁচানোর লড়াই। ফেসবুকে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন: ‘জীবনে চাঁদাবাজি করিনি’ – শফিকুল ইসলাম শফিক শতবর্ষী মাদ্রাসায় উন্নয়নের ছোঁয়া নেই, অর্থ আত্মসাতের অভিযোগে ক্ষুব্ধ এলাকাবাসী। ত্যাগী-নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করবেন দলের উচ্চ পর্যায়ের নেতারা: কফিল উদ্দিন আহম্মেদ জ্বালানি তেল সংকট ও ডলার ক্রাইসিসে কাঁপছে পোশাক শিল্প: দ্রুত নীতি সহায়তা চান ডিবিসি’র পরিচালক ও স্টাইলিশ গার্মেন্টসের চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী পরিচ্ছন্ন ৫০ নং ওয়ার্ড বিনির্মাণের অঙ্গীকার আব্দুস সালাম তরুণদের নিয়ে স্মার্ট ওয়ার্ড গড়ার প্রত্যয়ে এস,আই টুটুল গাজীপুরে তেল সিন্ডিকেটের অভিযোগ: সিটি ফিলিং স্টেশনের ম্যানেজার রফিকের বিরুদ্ধে ক্ষোভ ১১ নং ওয়ার্ডের উন্নয়ন ও মানবিক সেবার প্রতিশ্রুতি নিয়ে মাঠে সেলিম হোসেন মন্ডল, সকলের দোয়া প্রত্যাশী।

সমন্বয়ক পরিচয়ে ভাইরাল ভিডিও ভিওিহীন-এনসিপি নেতা,মুখ খুললেন সেই নারীও।

জাকারিয়া শিকদার,এডিটর ইন চিফ,মাতৃবাংলা।

সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিও নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। ভিডিওটিতে এক তরুণীকে ধূমপান ও মদ্যপান করতে দেখা যাচ্ছে, এবং অনলাইনজুড়ে অনেকেই দাবি করছেন- ভিডিওতে যাকে দেখা যাচ্ছে তিনি নাকি সমন্বয়ক রুবাইয়া ইয়াসমিন।

তবে এই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র যুগ্ম সদস্য সচিব মশিউর রহমান। একটি ফেসবুক পোস্টে তিনি জানান, ভিডিওর মেয়েটি রুবাইয়া ইয়াসমিন নন, বরং তিনি Mx Juthi নামে পরিচিত একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী, যার কোনো রাজনৈতিক পরিচয় নেই এবং তিনি কোনো সমন্বয়কও নন।

 

কথিত সমন্বয়ক রুবাইয়া ইয়াসমিনের ব্যক্তিগত দৃশ্য দাবিতে অন্তত তিনটি ভিডিও সম্প্রতি ব্যাপকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এর মধ্যে দুটি ভিডিওতে ওই নারীকে ধূমপান ও মদ্যপান করতে দেখা যায়। অপর এক ভিডিওতে তাকে একটি গাড়ির ভেতরে বসে থাকতে দেখা যায়।তবে ধূমপান ও মদ্যপান অবস্থার দৃশ্য এবং গাড়ির ভেতরে বসে থাকার দৃশ্যের ভিডিওগুলো রুবাইয়া ইয়াসমিন নামে কথিত কোনো সমন্বয়কের নয়।

এই কনটেন্টগুলোতে যে নারীকে দেখা যাচ্ছে তার নাম যুথী।

ওই নারীর ‘Mx juthi’ নামের একটি টিকটক অ্যাকাউন্ট রয়েছে। ওই অ্যাকাউন্টে প্রকাশিত ভিডিওগুলোর সঙ্গে ভাইরাল হওয়া ভিডিওগুলোতে থাকা নারীর চেহারায় মিল পাওয়া যায়।

 

‘Mx juthi’ নামের ওই নারীর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় জানানো হয়, তিনি কোনো সমন্বয়ক নন এবং নিজেকে শিক্ষার্থী হিসেবেও দাবি করেন না।তার ভাষ্য অনুযায়ী, পাঁচ-ছয় বছর আগেই তিনি পড়াশোনা ছেড়ে দিয়েছেন।

তিনি জানান, মাহি নামের এক বান্ধবী মজার ছলে ভিডিওগুলো ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন। যদিও পরবর্তীতে ভিডিওগুলো মুছে ফেলা হয়, তবে ততক্ষণে তা ডাউনলোড করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।অর্থাৎ আলোচিত তিনটি ভিডিওই যুথী নামের ভিন্ন এক নারীর।তাছাড়া ‘রুবাইয়া ইয়াসমিন’ নামের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো সমন্বয়কের তথ্য বিশ্বস্ত কোনো সূত্রে পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost