Logo
শিরোনাম:
সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির কোষাধ্যক্ষ বললেন, কলম সৈনিকদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করাই আমাদের প্রথম অঙ্গীকার অধিকার আদায়ের বজ্রকণ্ঠ: কান্দিগাঁওবাসীর জীবন বাঁচানোর লড়াই। ফেসবুকে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন: ‘জীবনে চাঁদাবাজি করিনি’ – শফিকুল ইসলাম শফিক শতবর্ষী মাদ্রাসায় উন্নয়নের ছোঁয়া নেই, অর্থ আত্মসাতের অভিযোগে ক্ষুব্ধ এলাকাবাসী। ত্যাগী-নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করবেন দলের উচ্চ পর্যায়ের নেতারা: কফিল উদ্দিন আহম্মেদ জ্বালানি তেল সংকট ও ডলার ক্রাইসিসে কাঁপছে পোশাক শিল্প: দ্রুত নীতি সহায়তা চান ডিবিসি’র পরিচালক ও স্টাইলিশ গার্মেন্টসের চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী পরিচ্ছন্ন ৫০ নং ওয়ার্ড বিনির্মাণের অঙ্গীকার আব্দুস সালাম তরুণদের নিয়ে স্মার্ট ওয়ার্ড গড়ার প্রত্যয়ে এস,আই টুটুল গাজীপুরে তেল সিন্ডিকেটের অভিযোগ: সিটি ফিলিং স্টেশনের ম্যানেজার রফিকের বিরুদ্ধে ক্ষোভ ১১ নং ওয়ার্ডের উন্নয়ন ও মানবিক সেবার প্রতিশ্রুতি নিয়ে মাঠে সেলিম হোসেন মন্ডল, সকলের দোয়া প্রত্যাশী।

নরসিংদী জেলা কাঁকন সংগীত দল ও মেন্টাল হেলথ কেয়ার ফাউন্ডেশন কর্তৃক ফ্রী স্বাস্থ্য সেবা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক,নরসিংদী।

নরসিংদীর রায়পুরায় নরসিংদী জেলা কাঁকন সংগীত দল ও মেন্টাল হেলথ কেয়ার ফাউন্ডেশন কর্তৃক ফ্রী স্বাস্থ্য সেবা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত।

শুক্রবার (১৮ এপ্রিল) ২০২৫ ওয়াহিদুজ্জামান ন্যাশনাল ইন্সটিটিউটে দিন ব্যাপী অনুষ্ঠিত হয়েছে ফ্রি স্বাস্থ্যসেবা, গাছের চারা বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বর্ণাঢ্য আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযু্িক্ত বিষয়ক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মো. মাসুদ রানা রুবেল ও নরসিংদী জেলা সিভিল সার্জন ডা. আমিরুল হক শামীম।

সকালে প্রথম পর্বে মেন্টাল হেলথ কেয়ার ফাউন্ডেশনের ফ্রী স্বাস্থ্য সেবা ও গাছের ছারা বিতরণ উদ্বোধন করেন ওয়াটসন গ্রুপ অর্থ পরিচালক জান্নাতুল হক শাপলা।

সন্ধ্যায় দ্বিতীয় পর্বে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন ওয়াহিদুজ্জামান ন্যাশনাল ইন্সটিটিউট এর প্রতিষ্ঠাতা মো. ওয়াহিদুজ্জামান অহিদ। অন্যান্য অতিথিবৃন্দের মধ্যে আরো উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হযরত আলী ভূইয়া, রায়পুরা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন, রায়পুরা প্রেসক্লাব এর ভারপ্রাপ্ত সভাপতি মো. ফরিদ উদ্দিন, রায়পুরা উপজেলা বিএনপি যুব বিষয়ক সম্পাদক কাজী আসাদুর রহমান মিলন, মেডিকো ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যানএম এ ফখরুল ইসলাম, আল-সাবাহ হসপিটালের চেয়ারম্যান বায়েজিদুর রহমান।


দিন ব্যাপী অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন নরসিংদী জেলা কাঁকন সংগীত দলের প্রতিষ্ঠাতা সভাপতি, কন্ঠ শিল্পী ও সাংবাদিক মো. দিদার মিয়া এবং মেন্টাল হেলথ কেয়ার ফাউন্ডেশন সভাপতি ও ইন্টারন্যাশনাল কোচ ডা.মোহাম্মদ মাহমুদুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost