Logo
শিরোনাম:
সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির কোষাধ্যক্ষ বললেন, কলম সৈনিকদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করাই আমাদের প্রথম অঙ্গীকার অধিকার আদায়ের বজ্রকণ্ঠ: কান্দিগাঁওবাসীর জীবন বাঁচানোর লড়াই। ফেসবুকে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন: ‘জীবনে চাঁদাবাজি করিনি’ – শফিকুল ইসলাম শফিক শতবর্ষী মাদ্রাসায় উন্নয়নের ছোঁয়া নেই, অর্থ আত্মসাতের অভিযোগে ক্ষুব্ধ এলাকাবাসী। ত্যাগী-নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করবেন দলের উচ্চ পর্যায়ের নেতারা: কফিল উদ্দিন আহম্মেদ জ্বালানি তেল সংকট ও ডলার ক্রাইসিসে কাঁপছে পোশাক শিল্প: দ্রুত নীতি সহায়তা চান ডিবিসি’র পরিচালক ও স্টাইলিশ গার্মেন্টসের চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী পরিচ্ছন্ন ৫০ নং ওয়ার্ড বিনির্মাণের অঙ্গীকার আব্দুস সালাম তরুণদের নিয়ে স্মার্ট ওয়ার্ড গড়ার প্রত্যয়ে এস,আই টুটুল গাজীপুরে তেল সিন্ডিকেটের অভিযোগ: সিটি ফিলিং স্টেশনের ম্যানেজার রফিকের বিরুদ্ধে ক্ষোভ ১১ নং ওয়ার্ডের উন্নয়ন ও মানবিক সেবার প্রতিশ্রুতি নিয়ে মাঠে সেলিম হোসেন মন্ডল, সকলের দোয়া প্রত্যাশী।

গাজীপুরে মার্কেটে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে বিক্ষোভ, মানববন্ধন ও সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার: শাকিল শেখ।

গাজীপুরে একটি টিনশেড মার্কেটে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট ও খুন জখমের হুমকির প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন হয়েছে।

আজ মঙ্গলবার সকালে জেলার শ্রীপুর উপজেলার কেওয়া পূর্ব এলাকায় মানববন্ধন হয়। মানববন্ধন কর্মসূচি শেষে বিক্ষোভ মিছিল ও পরে সংবাদ সম্মেলন করা হয়। এতে লিখিত বক্তব্য তুলে ধরেন শ্রীপুর পৌর জাসাস এর যুগ্ন আহবায়ক দেলোয়ার হোসেন। তিনি বলেন, গত রোববার প্রতিপক্ষ আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত নূর মোহাম্মদ ও জয়নাল আবেদীনের নেতৃত্বে পৈত্রিক সূত্রে মালিক হওয়ার পর বহু বছর ধরে দখলে থাকা মার্কেটে রামদা, লাঠিসোটা, লোহার রড ইত্যাদি নিয়ে হামলা চালায়। ‌ভাঙচুর ও বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। ‌এ সময় বাধা দিতে গেলে খুন জখমের হুমকি দিয়ে ধাওয়া দিলে তারা জীবনে রক্ষা পায়। ‌মানববন্ধন চলাকালে আনোয়ার হোসেন, সোহান আহমেদ সোহাগসহ স্থানীয়রা বক্তব্য রাখেন। এ সময় তারা বলেন, মারপিট সহ খুন- জখম ও মিথ্যা মামলা দিয়ে হয়রানীর হুমকির প্রেক্ষিতে তারা পরিবারের লোকজন নিয়ে চরম নিরাপত্তা হীনতায় ভুগছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost