Logo
শিরোনাম:
গাজীপুরে পলি কেবলসের সর্বোচ্চ বিক্রেতা প্রথম স্থান অর্জনকারী গাজীপুরের জহিরুল ইসলাম সরকারকে ফুলেল শুভেচ্ছা। তাকওয়া পরিবহন নিষিদ্ধের দাবিতে জাগ্রত চৌরঙ্গীতে গণ-মানববন্ধন ও বিক্ষোভ। গাজীপুরের শিববাড়ি মোড়ে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল। উচ্ছেদের পরও দখলের পায়তারা, গাজীপুরের ২২ নম্বর ওয়ার্ডে রাজেন্দ্রপুর চৌরাস্তায়। ম্যাজিস্ট্রেটের অভিযানের পরও ফুটপাত দখল ঠেকাতে মাঠে সাবেক কাউন্সিলর আলহাজ্ব জনাব মোঃ ছবদের হাসান। গাজীপুরে বাংলাবাজারে ফুটপাত দখলমুক্ত অভিযান, । ঈদ পুনর্মিলনী ২০২৬: কাউলতিয়া উলামা ঐক্য পরিষদের আয়োজনে সম্প্রীতির মিলনমেলা। মধ্যরাতে পাম্পে দীর্ঘ সারি, চরম ভোগান্তিতে চালকরা গাজীপুরে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে উচ্ছেদ অভিযান। সবাইকে সাথে নিয়ে ঢাকা ১৮ আসনের উন্নয়ন করতে চাই জাহাঙ্গীর হোসেন এমপি

গাজীপুরে বিএনপি নেতাদের নামে এনসিপির মামলার প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার: শাকিল শেখ।

গাজীপুরে বিএনপি নেতাদের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রমূলক’ মামলা দায়েরের প্রতিবাদে ফুঁসে উঠেছে স্থানীয় জনতা। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় দুই বিএনপি নেতার নাম অন্তর্ভুক্ত করায় বুধবার (৭ মে) সকালে শ্রীপুর থানার মূল ফটকের সামনে শত শত মানুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে নেতিকর্মীরা জানান, জেলা যুবদলের সাহিত্য বিষয়ক সম্পাদক মাজহারুল ইসলাম মোল্লা ও ছাত্রদলের সাবেক নেতা সওকত মীরকে পরিকল্পিতভাবে জড়িয়ে দেওয়া হয়েছে। তারা বলেন, “এই মামলার মূল উদ্দেশ্য বিএনপিকে দমন করা। ঘটনাস্থলে না থেকেও তাদের নাম অন্তর্ভুক্ত করা স্পষ্ট রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ।

উপস্থিত জনতা ও বিএনপির স্থানীয় নেতাকর্মীরা দাবি করেন, বর্তমানে বিরোধী দলের নেতাকর্মীদের দমন করতে ‘মামলা বাণিজ্য’ এক ভয়াবহ অস্ত্রে পরিণত হয়েছে।

মানববন্ধনে বক্তব্য দিতে গিয়ে এক প্রবীণ নেতা বলেন, “এখন যারা রাজপথে সক্রিয়, তাদের ঘরে ঘরে নেমে আসছে আতঙ্ক। গণতন্ত্রকে থামিয়ে রাখতে এ ধরনের অপচেষ্টা চলছেই।”

গত ৪ মে সন্ধ্যায় গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় দুর্বৃত্তদের হামলার শিকার হন এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি সালনা কৃষি বিশ্ববিদ্যালয় সংলগ্ন একটি অনুষ্ঠান শেষে ঢাকায় ফেরার পথে যানজটে আটকে পড়লে মোটরসাইকেলযোগে ৪-৫ জন দুর্বৃত্ত তার গাড়িবহরে হামলা চালায়। গাড়ির কাচ ভেঙে তিনি আহত হন। এরপর দ্রুত তাকে ঢাকায় পাঠানো হয়।

পরবর্তীতে এনসিপির পক্ষ থেকে বাসন মেট্রোপলিটন থানায় একটি মামলা করা হয়, যেখানে দুই বিএনপি নেতার নাম উঠে আসে।

বিএনপি নেতাকর্মীরা বলছেন, অভিযুক্ত দুই নেতার কেউই ঘটনার সময় ঘটনাস্থলে ছিলেন না। তাদের মতে, এই মামলা একটি “নির্লজ্জ রাজনৈতিক চাল।” তারা মামলাটি অবিলম্বে প্রত্যাহার এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost