Logo
শিরোনাম:
গাজীপুরে পলি কেবলসের সর্বোচ্চ বিক্রেতা প্রথম স্থান অর্জনকারী গাজীপুরের জহিরুল ইসলাম সরকারকে ফুলেল শুভেচ্ছা। তাকওয়া পরিবহন নিষিদ্ধের দাবিতে জাগ্রত চৌরঙ্গীতে গণ-মানববন্ধন ও বিক্ষোভ। গাজীপুরের শিববাড়ি মোড়ে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল। উচ্ছেদের পরও দখলের পায়তারা, গাজীপুরের ২২ নম্বর ওয়ার্ডে রাজেন্দ্রপুর চৌরাস্তায়। ম্যাজিস্ট্রেটের অভিযানের পরও ফুটপাত দখল ঠেকাতে মাঠে সাবেক কাউন্সিলর আলহাজ্ব জনাব মোঃ ছবদের হাসান। গাজীপুরে বাংলাবাজারে ফুটপাত দখলমুক্ত অভিযান, । ঈদ পুনর্মিলনী ২০২৬: কাউলতিয়া উলামা ঐক্য পরিষদের আয়োজনে সম্প্রীতির মিলনমেলা। মধ্যরাতে পাম্পে দীর্ঘ সারি, চরম ভোগান্তিতে চালকরা গাজীপুরে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে উচ্ছেদ অভিযান। সবাইকে সাথে নিয়ে ঢাকা ১৮ আসনের উন্নয়ন করতে চাই জাহাঙ্গীর হোসেন এমপি

কাশিমপুর কারাগারে অভিনেত্রী নুসরাত ফারিয়া!

সৌরভ হাসান হাসিব, স্টাফ রিপোর্টার,মাতৃবাংলা।

জনপ্রিয় অভিনেত্রী ও মডেল নুসরাত ফারিয়াকে রাজধানীর ভাটারা থানায় দায়েরকৃত এক হত্যা প্রচেষ্টা মামলায় গ্রেপ্তার করে আজ কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। মামলাটি দায়ের করা হয়েছিল ২০২৫ সালের ৩ মে, যার সূত্রপাত ২০২৪ সালের জুলাইয়ে অনুষ্ঠিত বৈষম্যবিরোধী গণআন্দোলনের সময়কার একটি সহিংস ঘটনার মধ্য দিয়ে।

পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকার ভাটারা এলাকায় আন্দোলনের সময় এনামুল হক নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যার চেষ্টা করা হয়েছিল। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় মোট ১৭ জনকে আসামি করা হয়, যাদের মধ্যে ফারিয়া ছিলেন ২০৭ নম্বর আসামি হিসেবে তালিকাভুক্ত। অভিযোগ অনুযায়ী, তিনি ওই আন্দোলন দমনে রাজনৈতিক দলকে আর্থিক সহায়তা দিয়েছেন।

তবে নুসরাত ফারিয়ার আইনজীবীরা দাবি করেছেন, ঘটনাস্থলের সময় তিনি দেশের বাইরে ছিলেন এবং সে সময়ের ভ্রমণ সংক্রান্ত প্রমাণস্বরূপ পাসপোর্ট ও ভিসার তথ্য আদালতে দাখিল করা হয়েছে।
তাদের মতে, এটি একটি ষড়যন্ত্রমূলক মামলা যার উদ্দেশ্য তাকে হয়রানি করা।

এই গ্রেপ্তারের ঘটনায় সাংস্কৃতিক অঙ্গনে চাঞ্চল্য ছড়িয়েছে এবং সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। বর্তমানে নুসরাত ফারিয়াকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost