জাকারিয়া শিকদার,এডিট ইন চিফ, মাতৃবাংলা।
গাজীপুরের মীরের বাজার রেল ক্রসিং এলাকায় বিকল হওয়া ট্রাকের সঙ্গে তিতাস কমিউটার ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি।শনিবার (৩১ মে) সন্ধ্যায় টঙ্গী-চট্টগ্রাম রেল লাইনে এ ঘটনাটি ঘটেছে।
টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ি উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী জানান, ঢাকা থেকে তিতাস কমিউটার ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে ছেড়ে যায়। একপর্যায়ে ট্রেনটি গাজীপুর মহানগরের মিরের বাজার এলাকায় পৌঁছায়। এরআগে থেকেই মিরের বাজার রেল ক্রসিংয়ে একটি ট্রাক বিকল হয়ে দাঁড়িয়ে ছিল। এ সময় ওই ট্রাকের সঙ্গে ট্রেনের সংঘর্ষ হয়। এতে ট্রাকটি রেললাইন থেকে ছিটকে দুরে চলে যায়। তবে এতে হতাহতের কোন ঘটনা ঘটে নি।ঘটনার আগে চালক ট্রাক থেকে নেমে যায়।