Logo
শিরোনাম:
সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির কোষাধ্যক্ষ বললেন, কলম সৈনিকদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করাই আমাদের প্রথম অঙ্গীকার অধিকার আদায়ের বজ্রকণ্ঠ: কান্দিগাঁওবাসীর জীবন বাঁচানোর লড়াই। ফেসবুকে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন: ‘জীবনে চাঁদাবাজি করিনি’ – শফিকুল ইসলাম শফিক শতবর্ষী মাদ্রাসায় উন্নয়নের ছোঁয়া নেই, অর্থ আত্মসাতের অভিযোগে ক্ষুব্ধ এলাকাবাসী। ত্যাগী-নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করবেন দলের উচ্চ পর্যায়ের নেতারা: কফিল উদ্দিন আহম্মেদ জ্বালানি তেল সংকট ও ডলার ক্রাইসিসে কাঁপছে পোশাক শিল্প: দ্রুত নীতি সহায়তা চান ডিবিসি’র পরিচালক ও স্টাইলিশ গার্মেন্টসের চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী পরিচ্ছন্ন ৫০ নং ওয়ার্ড বিনির্মাণের অঙ্গীকার আব্দুস সালাম তরুণদের নিয়ে স্মার্ট ওয়ার্ড গড়ার প্রত্যয়ে এস,আই টুটুল গাজীপুরে তেল সিন্ডিকেটের অভিযোগ: সিটি ফিলিং স্টেশনের ম্যানেজার রফিকের বিরুদ্ধে ক্ষোভ ১১ নং ওয়ার্ডের উন্নয়ন ও মানবিক সেবার প্রতিশ্রুতি নিয়ে মাঠে সেলিম হোসেন মন্ডল, সকলের দোয়া প্রত্যাশী।

পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে গাজীপুর মহাসড়কের ট্রাফিক ব্যবস্থাপনা পরিদর্শনে জিএমপি কমিশনার।

গাজীপুর থেকে: রাজু আহমেদ

আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা-২০২৫ উপলক্ষে ঢাকা-গাজীপুর মহাসড়কের ট্রাফিক ব্যবস্থাপনা পরিদর্শন করেন জিএমপি’র পুলিশ কমিশনার ডঃ মোঃ নাজমুল করিম খান। তিনি গাজীপুর চৌরাস্তা এলাকায় যানবাহনের চলাচল স্বাভাবিক রাখতে গৃহীত ব্যবস্থাগুলো পর্যবেক্ষন করেন। পরবর্তীতে তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে প্রেস ব্রিফিং করেন এবং ঈদযাত্রা নিরাপদ করতে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
কমিশনার মহোদয় আরও বলেন, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশের সব ইউনিট একযোগে কাজ করছে। পাশাপাশি তিনি যাত্রীদের সতর্ক করে বলেন, যাত্রাপথে অপরিচিত ব্যক্তির দেওয়া খাবার বা পানীয় গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে, যাতে অজ্ঞান পার্টি ও মলম পার্টির খপ্পরে পড়ার আশঙ্কা না থাকে। এছাড়া, মহাসড়কে যানজট রোধ ও দুর্ঘটনা কমানোর লক্ষ্যে ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। তিনি গাড়িচালকদের ট্রাফিক আইন মেনে চলার এবং নিরাপদ গতিতে গাড়ি চালানোর অনুরোধ জানান। এছাড়া, মহাসড়কে অটোরিকশার প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে, যাতে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি কমানো যায়।
এ সময় আরো উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব মোহাম্মদ জাহিদুল হাসান,বিপিএম (সেবা), উপ পুলিশ কমিশনারবৃন্দ এবং পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ,যানযট নিরসনে নিয়োজিত ভলেন্টিয়ারবৃন্দ এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost