Logo
শিরোনাম:
সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির কোষাধ্যক্ষ বললেন, কলম সৈনিকদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করাই আমাদের প্রথম অঙ্গীকার অধিকার আদায়ের বজ্রকণ্ঠ: কান্দিগাঁওবাসীর জীবন বাঁচানোর লড়াই। ফেসবুকে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন: ‘জীবনে চাঁদাবাজি করিনি’ – শফিকুল ইসলাম শফিক শতবর্ষী মাদ্রাসায় উন্নয়নের ছোঁয়া নেই, অর্থ আত্মসাতের অভিযোগে ক্ষুব্ধ এলাকাবাসী। ত্যাগী-নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করবেন দলের উচ্চ পর্যায়ের নেতারা: কফিল উদ্দিন আহম্মেদ জ্বালানি তেল সংকট ও ডলার ক্রাইসিসে কাঁপছে পোশাক শিল্প: দ্রুত নীতি সহায়তা চান ডিবিসি’র পরিচালক ও স্টাইলিশ গার্মেন্টসের চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী পরিচ্ছন্ন ৫০ নং ওয়ার্ড বিনির্মাণের অঙ্গীকার আব্দুস সালাম তরুণদের নিয়ে স্মার্ট ওয়ার্ড গড়ার প্রত্যয়ে এস,আই টুটুল গাজীপুরে তেল সিন্ডিকেটের অভিযোগ: সিটি ফিলিং স্টেশনের ম্যানেজার রফিকের বিরুদ্ধে ক্ষোভ ১১ নং ওয়ার্ডের উন্নয়ন ও মানবিক সেবার প্রতিশ্রুতি নিয়ে মাঠে সেলিম হোসেন মন্ডল, সকলের দোয়া প্রত্যাশী।

কুড়িগ্রামে দিনভর মোটরসাইকেলে ঘুরিয়ে রাতে ছেলেকে পুকুরে ফেলে দিলেন সৎ বাবা।

 

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:

১০ আগস্ট ২০২৫,মুরাদ হোসেন( ৪০) নামের এক সৎ বাবা তাসিন নামের (৬)বছরের এক ছেলেকে সারাদিন মোটরসাইকেলে ঘুরিয়ে রাতে রাস্তার পাশে পুকুরে ফেলে দিয়ে চলে যান।

ছেলেটিকে পুকুরে দেখে পথচারী আজিজুর ইসলাম নামে এক ব্যক্তি পুকুর থেকে উদ্ধার করেন। এ খবর ছড়িয়ে পড়লে এলাকায় শিশুটিকে দেখার জন্য উৎসুক জনতা ভিড় করতে থাকেন।

ঘটনাটি ঘটেছে শনিবার রাত ৯ টার দিকে কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের ছড়ারপাড় এলাকায়। শিশু মো: তাসিন আলী পার্শ্ববর্তী লালমনিরহাট জেলার শখের বাজার এলাকার মৃত মো:তারা মিয়ার ছেলে।

ছোট্ট শিশু তাসিন আলী জানায়, তার বাবার মৃত্যুর পর বড়ভাই বিপ্লব ও তার মা ববিতা বেগমের কাছে থাকত। ৬-৭ মাস আগে লালমনিরহাট সদর উপজেলার সাপটানা এলাকার আকবর আলীর ছেলে মুরাদ হোসেনের সঙ্গে তার মা ববিতা বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকে সে মায়ের সঙ্গে বাবা মুরাদের বাড়িতে থাকা শুরু করে

শনিবার সৎ বাবা তাকে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে বের হন। মোটরসাইকেলে দিনভর বিভিন্ন জায়গায় ঘুরে রাত সাড়ে নয়টার দিকে ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের ছড়ারপাড় নামক স্থানে রাস্তার পাশের পুকুরে ফেলে দিয়ে চলে যান মুরাদ।

এ সময় বাজার থেকে বাড়ি ফেরার পথে পুকুরে হাবুডুবু খেতে দেখে শিশু তাসিন আলী কে উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে যান ফকিরপাড়া গ্রামের আজিপুর ইসলাম। তিনি বলেন, বাজার করে ফিরছিলাম। অটো রিকশার আলো পুকুরে পড়াতে আমি দেখি ছেলেটি পানিতে দাফাদাফি করছে। সঙ্গে সঙ্গে তাকে পুকুর থেকে উঠিয়ে আনা হয়। পরে ফুলবাড়ী থানা-পুলিশ রাত সাড়ে দশটার দিকে ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে থানায় নিয়ে যায়।

ফুলবাড়ী থানা পুলিশের এসআই আব্দুর রহিম জানান, শিশুটিকে পানিতে ফেলে হত্যার চেষ্টা চালানো তার সৎ বাবা মুরাদ হোসেনকে লালমনিরহাট থানা-পুলিশ গ্রেপ্তার করেছে

এ ঘটনায় ফুলবাড়ী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। শিশুটির মা-ভাই-নানা-নানীসহ পরিবারের লোকজন থানায় রয়েছেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost