Logo
শিরোনাম:
সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির কোষাধ্যক্ষ বললেন, কলম সৈনিকদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করাই আমাদের প্রথম অঙ্গীকার অধিকার আদায়ের বজ্রকণ্ঠ: কান্দিগাঁওবাসীর জীবন বাঁচানোর লড়াই। ফেসবুকে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন: ‘জীবনে চাঁদাবাজি করিনি’ – শফিকুল ইসলাম শফিক শতবর্ষী মাদ্রাসায় উন্নয়নের ছোঁয়া নেই, অর্থ আত্মসাতের অভিযোগে ক্ষুব্ধ এলাকাবাসী। ত্যাগী-নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করবেন দলের উচ্চ পর্যায়ের নেতারা: কফিল উদ্দিন আহম্মেদ জ্বালানি তেল সংকট ও ডলার ক্রাইসিসে কাঁপছে পোশাক শিল্প: দ্রুত নীতি সহায়তা চান ডিবিসি’র পরিচালক ও স্টাইলিশ গার্মেন্টসের চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী পরিচ্ছন্ন ৫০ নং ওয়ার্ড বিনির্মাণের অঙ্গীকার আব্দুস সালাম তরুণদের নিয়ে স্মার্ট ওয়ার্ড গড়ার প্রত্যয়ে এস,আই টুটুল গাজীপুরে তেল সিন্ডিকেটের অভিযোগ: সিটি ফিলিং স্টেশনের ম্যানেজার রফিকের বিরুদ্ধে ক্ষোভ ১১ নং ওয়ার্ডের উন্নয়ন ও মানবিক সেবার প্রতিশ্রুতি নিয়ে মাঠে সেলিম হোসেন মন্ডল, সকলের দোয়া প্রত্যাশী।

মুন্সিগঞ্জে অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত আসামি র‌্যাব-১০ এর অভিযানে গ্রেফতার।

লৌহজং(মুন্সীগঞ্জ), প্রতিনিধি-

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও আধুনিক তথ্য-প্রযুক্তির সহায়তায় পরিচালিত অভিযানে অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে।

র‌্যাব জানায়, গতকাল শুক্রবার (২৯ আগস্ট ২০২৫) রাত আনুমানিক ৮টা ৩৫ মিনিটে মুন্সীগঞ্জ জেলার পদ্মা উত্তর থানাধীন মাওয়া পুরাতন ফেরিঘাট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় লৌহজং থানায় দায়েরকৃত অস্ত্র মামলা (মামলা নং-১৩, তারিখ-২২/০৮/২০১৬, ধারা-১৯-ধ, অস্ত্র আইন ১৮৭৮) অনুযায়ী সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি মোঃ সোহেল মোল্লা (৩২), পিতা- মোঃ চুন্নু মিয়া, সাং- কান্দিপাড়া, থানা- লৌহজং, জেলা- মুন্সীগঞ্জ কে গ্রেফতার করা হয়।

র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে র‌্যাব সর্বদা বদ্ধপরিকর। পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের বিরুদ্ধে র‌্যাব-১০ এর অভিযান অব্যাহত থাকবে।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost