Logo
শিরোনাম:
সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির কোষাধ্যক্ষ বললেন, কলম সৈনিকদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করাই আমাদের প্রথম অঙ্গীকার অধিকার আদায়ের বজ্রকণ্ঠ: কান্দিগাঁওবাসীর জীবন বাঁচানোর লড়াই। ফেসবুকে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন: ‘জীবনে চাঁদাবাজি করিনি’ – শফিকুল ইসলাম শফিক শতবর্ষী মাদ্রাসায় উন্নয়নের ছোঁয়া নেই, অর্থ আত্মসাতের অভিযোগে ক্ষুব্ধ এলাকাবাসী। ত্যাগী-নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করবেন দলের উচ্চ পর্যায়ের নেতারা: কফিল উদ্দিন আহম্মেদ জ্বালানি তেল সংকট ও ডলার ক্রাইসিসে কাঁপছে পোশাক শিল্প: দ্রুত নীতি সহায়তা চান ডিবিসি’র পরিচালক ও স্টাইলিশ গার্মেন্টসের চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী পরিচ্ছন্ন ৫০ নং ওয়ার্ড বিনির্মাণের অঙ্গীকার আব্দুস সালাম তরুণদের নিয়ে স্মার্ট ওয়ার্ড গড়ার প্রত্যয়ে এস,আই টুটুল গাজীপুরে তেল সিন্ডিকেটের অভিযোগ: সিটি ফিলিং স্টেশনের ম্যানেজার রফিকের বিরুদ্ধে ক্ষোভ ১১ নং ওয়ার্ডের উন্নয়ন ও মানবিক সেবার প্রতিশ্রুতি নিয়ে মাঠে সেলিম হোসেন মন্ডল, সকলের দোয়া প্রত্যাশী।

গাজীপুরে চিংড়ি মাছ ধরতে গিয়ে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু।

নিজস্ব প্রতিনিধি,এস ও টুটুলঃ

গাজীপুর মহানগরীর ধীরাশ্রম এলাকায় চিংড়ি মাছ ধরতে গিয়ে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।রোববার (৩১ আগস্ট) দুপুর আড়াইটার দিকে গাজীপুর মহানগরীর ৩১ নম্বর ওয়ার্ডের পশ্চিম ধীরাশ্রম মাস্টার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো— ধীরাশ্রম এলাকার জাকির হোসেনের মেয়ে রাবেয়া (৮) এবং মিলন মিয়ার মেয়ে মোহনা (৯)।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশের একটি পুকুরে চিংড়ি মাছ ধরতে যায় রাবেয়া ও মোহনা। এসময় অসাবধানতাবশত দু’জনই পুকুরের পানিতে পড়ে যায়। পরে স্থানীয়রা খোঁজাখুঁজির মাধ্যমে তাদের মরদেহ উদ্ধার করে।

শিশুদের অকালমৃত্যুতে শোক প্রকাশ করে ৩১ নম্বর ওয়ার্ড বিএনপি নেত্রী রিনা বেগম বলেন, এ ঘটনা আমাদের সবার জন্য হৃদয়বিদারক। আমি নিহত শিশুদের পরিবারকে গভীর সমবেদনা জানাই ও ভবিষ্যতে যেন এ ধরনের দুর্ঘটনা এড়ানো যায় সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানাচ্ছি।

এদিকে শিশু দু’টির মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারগুলোতে চলছে মাতম।

গাজীপুর সদর মেট্রো থানার এসআই মনির হোসেন জানান, শিশুদের মৃত্যুর খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost