Logo
শিরোনাম:
গাজীপুরে পলি কেবলসের সর্বোচ্চ বিক্রেতা প্রথম স্থান অর্জনকারী গাজীপুরের জহিরুল ইসলাম সরকারকে ফুলেল শুভেচ্ছা। তাকওয়া পরিবহন নিষিদ্ধের দাবিতে জাগ্রত চৌরঙ্গীতে গণ-মানববন্ধন ও বিক্ষোভ। গাজীপুরের শিববাড়ি মোড়ে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল। উচ্ছেদের পরও দখলের পায়তারা, গাজীপুরের ২২ নম্বর ওয়ার্ডে রাজেন্দ্রপুর চৌরাস্তায়। ম্যাজিস্ট্রেটের অভিযানের পরও ফুটপাত দখল ঠেকাতে মাঠে সাবেক কাউন্সিলর আলহাজ্ব জনাব মোঃ ছবদের হাসান। গাজীপুরে বাংলাবাজারে ফুটপাত দখলমুক্ত অভিযান, । ঈদ পুনর্মিলনী ২০২৬: কাউলতিয়া উলামা ঐক্য পরিষদের আয়োজনে সম্প্রীতির মিলনমেলা। মধ্যরাতে পাম্পে দীর্ঘ সারি, চরম ভোগান্তিতে চালকরা গাজীপুরে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে উচ্ছেদ অভিযান। সবাইকে সাথে নিয়ে ঢাকা ১৮ আসনের উন্নয়ন করতে চাই জাহাঙ্গীর হোসেন এমপি

গাজীপুরে খেলনা পিস্তল দিয়ে চাঁদাবাজি,গ্রেপ্তার-২

স্টাফ রিপোর্টার,ওমর ফারুকঃ

গাজীপুরে খেলনা পিস্তল দিয়ে পুলিশ পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুজনকে আটক করেছে স্থানীয় জনতা। আটকদের মধ্যে একজন পুলিশ সদস্যও রয়েছে।এ সময় তাদের কাছে থাকা একটি খেলনা পিস্তল, দুইটি লোহার পাইপ ও ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গাজীপুর মেট্রোপলিটনের সদর থানাধীন গজারিয়া পাড়া কবির মার্কেট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত দুই যুবক গাজীপুরের জয়দেবপুর থানার নয়নপুর গ্রামের কাঞ্চন মীরের ছেলে মীর মোহাম্মদ শাকিল (২১) ও ভোলা জেলার সদর থানার মোসারফ হোসেনের ছেলে শিহাব মোশারফ সৈকত (২৩)।

পুলিশ জানায়, শনিবার সন্ধ্যা ৭টার দিকে গাজীপুর মহানগরীর গজারিয়া পাড়া কবির মার্কেট এলাকা দুই যুবক খেলনা পিস্তল ও লোহার পাইপ নিয়ে পুলিশ পরিচয়ে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান থেকে চাঁদাবাজি করছিলেন। এ সময় তাদের আচরণ সন্দেহজনক হলে স্থানীয় লোকজন তাদের আটক করে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের গ্রেপ্তার করেন।

গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছে খেলনা পিস্তল ছিল, এছাড়া এপিবিএন পুলিশের আইডি কার্ড পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost