Logo
শিরোনাম:
সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির কোষাধ্যক্ষ বললেন, কলম সৈনিকদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করাই আমাদের প্রথম অঙ্গীকার অধিকার আদায়ের বজ্রকণ্ঠ: কান্দিগাঁওবাসীর জীবন বাঁচানোর লড়াই। ফেসবুকে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন: ‘জীবনে চাঁদাবাজি করিনি’ – শফিকুল ইসলাম শফিক শতবর্ষী মাদ্রাসায় উন্নয়নের ছোঁয়া নেই, অর্থ আত্মসাতের অভিযোগে ক্ষুব্ধ এলাকাবাসী। ত্যাগী-নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করবেন দলের উচ্চ পর্যায়ের নেতারা: কফিল উদ্দিন আহম্মেদ জ্বালানি তেল সংকট ও ডলার ক্রাইসিসে কাঁপছে পোশাক শিল্প: দ্রুত নীতি সহায়তা চান ডিবিসি’র পরিচালক ও স্টাইলিশ গার্মেন্টসের চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী পরিচ্ছন্ন ৫০ নং ওয়ার্ড বিনির্মাণের অঙ্গীকার আব্দুস সালাম তরুণদের নিয়ে স্মার্ট ওয়ার্ড গড়ার প্রত্যয়ে এস,আই টুটুল গাজীপুরে তেল সিন্ডিকেটের অভিযোগ: সিটি ফিলিং স্টেশনের ম্যানেজার রফিকের বিরুদ্ধে ক্ষোভ ১১ নং ওয়ার্ডের উন্নয়ন ও মানবিক সেবার প্রতিশ্রুতি নিয়ে মাঠে সেলিম হোসেন মন্ডল, সকলের দোয়া প্রত্যাশী।

লালমনিরহাটে একের পর এক সাংবাদিকদের নামে মিথ্যা মামলা।

লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ

লালমনিরহাটে প্রায় দুই বছর আগে ঘটে যাওয়া এক ঘটনার অভিযোগে গতকাল শনিবার (১২ সেপ্টেম্বর) সদর থানায় নতুন করে একটি মামলা দায়ের হয়েছে। মামলায় রেলশ্রমিক দল কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ আনা হয়েছে।

এজাহারে মোট ১৯ জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাত ১০০–১৫০ জনকে আসামি করা হয়েছে। এদের মধ্যে জেলার তিন ঠিকাদার ও আজকের পত্রিকার লালমনিরহাট প্রতিনিধি খোরশেদ আলম সাগরের নাম রয়েছে। ইতোমধ্যে দুজন ঠিকাদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

স্থানীয় সূত্র বলছে, সম্প্রতি চন্দ্রপুর ও চলবলা ইউনিয়নের দুটি সড়ক দখল এবং দরপত্র প্রক্রিয়া নিয়ে বিরোধ দেখা দেয়। এ ঘটনায় সংবাদ প্রকাশ ও লিখিত অভিযোগ করার কারণে পরিকল্পিতভাবে ঠিকাদার ও সাংবাদিককে মামলায় জড়ানো হয়েছে বলে অভিযোগ উঠেছে।

আজকের পত্রিকায় গত ২০ আগস্ট ও ১২ সেপ্টেম্বর প্রকাশিত প্রতিবেদনগুলোতে সড়ক দখল ও দুর্নীতির অভিযোগ তোলার পর পরিস্থিতি জটিল আকার নেয়।

অভিযোগ রয়েছে, স্থানীয় বিএনপি নেতারা ঠিকাদারদের বাধা দিয়ে সড়কের কাজ দখল করে নেন। এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে এলজিইডি ও উপজেলা প্রশাসনে লিখিত অভিযোগ দেওয়া হয়েছিল। উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিদর্শন শেষে কাজ বন্ধের নির্দেশও দেন।

এরই মধ্যে রেলশ্রমিক দল কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ তুলে মামলা করা হয়। এজাহারে সাংবাদিক সাগরকে ষষ্ঠ আসামি করা হয়েছে।

ঘটনাটি জানাজানি হওয়ার পর জেলার সাংবাদিকরা ক্ষোভ প্রকাশ করেছেন। পাশাপাশি জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ বিভিন্ন সংগঠনও নিন্দা জানিয়েছে। তাদের দাবি—মামলাটি দ্রুত প্রত্যাহার করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost