Logo
শিরোনাম:
সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির কোষাধ্যক্ষ বললেন, কলম সৈনিকদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করাই আমাদের প্রথম অঙ্গীকার অধিকার আদায়ের বজ্রকণ্ঠ: কান্দিগাঁওবাসীর জীবন বাঁচানোর লড়াই। ফেসবুকে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন: ‘জীবনে চাঁদাবাজি করিনি’ – শফিকুল ইসলাম শফিক শতবর্ষী মাদ্রাসায় উন্নয়নের ছোঁয়া নেই, অর্থ আত্মসাতের অভিযোগে ক্ষুব্ধ এলাকাবাসী। ত্যাগী-নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করবেন দলের উচ্চ পর্যায়ের নেতারা: কফিল উদ্দিন আহম্মেদ জ্বালানি তেল সংকট ও ডলার ক্রাইসিসে কাঁপছে পোশাক শিল্প: দ্রুত নীতি সহায়তা চান ডিবিসি’র পরিচালক ও স্টাইলিশ গার্মেন্টসের চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী পরিচ্ছন্ন ৫০ নং ওয়ার্ড বিনির্মাণের অঙ্গীকার আব্দুস সালাম তরুণদের নিয়ে স্মার্ট ওয়ার্ড গড়ার প্রত্যয়ে এস,আই টুটুল গাজীপুরে তেল সিন্ডিকেটের অভিযোগ: সিটি ফিলিং স্টেশনের ম্যানেজার রফিকের বিরুদ্ধে ক্ষোভ ১১ নং ওয়ার্ডের উন্নয়ন ও মানবিক সেবার প্রতিশ্রুতি নিয়ে মাঠে সেলিম হোসেন মন্ডল, সকলের দোয়া প্রত্যাশী।

গাইবান্ধার সাদুল্লাপুরে সাপের কা/মড়ে এনামুল নামের এক তরুণের মৃ/ত্যু.

জেলা প্রতিনিধিঃ

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের কোনাপাড়া গ্রামে সাপের কা/মড়ে এনামুল হক (১৯) নামের এক তরুণের মৃ/ত্যু হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) ভোররাত, (৭ অক্টোবর দিবাগত) আনুমানিক ৩ টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মা/রা যায়।

নি/হত এনামুল হক উপজেলার ইদিলপুর ইউনিয়নের কোনাপাড়া গ্রামের হাবিজার রহমানের পুত্র ও আজগর আলীর নাতি।

স্থানীয় সূত্রে জানা যায়, ৭ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় ৭ টার দিকে এনামুল মাছ ধরার (ঠুসি বসানোর) জন্য পার্শ্ববর্তী কৃষি মাঠে যান। এ সময় তাকে সাপ দং/শন করে। বিষয়টি সে পরিবারের কাউকে না জানিয়ে চেপে রাখে ও রাত ১০ টার দিকে সে পরিবারের নিকট বলে এবং বি/ষধর সাপ দংশ/ন করতে পারে সেই সন্দেহ প্রথমে রংপুর জেলার পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।সেখানে যাওয়ার পথে ভোররাতে ৩টার দিকে এনামুল মৃ/ত্যুবরণ করেন।

মৃ/ত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রিপোর্টার্স ক্লাব সাদুল্লাপুরের যুগ্ম সাধারণ সম্পাদক, দৈনিক আমার সংবাদ পত্রিকার সাদুল্লাপুর উপজেলা প্রতিনিধি ও ইসলামপুর বালিকা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক জালাল উদ্দীন।

এনামুলের অকাল মৃ/ত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েছেন।
তার জানাযার নামাজ বাদ আছর নিজ বাসভবনে অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost