Logo
শিরোনাম:
সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির কোষাধ্যক্ষ বললেন, কলম সৈনিকদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করাই আমাদের প্রথম অঙ্গীকার অধিকার আদায়ের বজ্রকণ্ঠ: কান্দিগাঁওবাসীর জীবন বাঁচানোর লড়াই। ফেসবুকে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন: ‘জীবনে চাঁদাবাজি করিনি’ – শফিকুল ইসলাম শফিক শতবর্ষী মাদ্রাসায় উন্নয়নের ছোঁয়া নেই, অর্থ আত্মসাতের অভিযোগে ক্ষুব্ধ এলাকাবাসী। ত্যাগী-নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করবেন দলের উচ্চ পর্যায়ের নেতারা: কফিল উদ্দিন আহম্মেদ জ্বালানি তেল সংকট ও ডলার ক্রাইসিসে কাঁপছে পোশাক শিল্প: দ্রুত নীতি সহায়তা চান ডিবিসি’র পরিচালক ও স্টাইলিশ গার্মেন্টসের চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী পরিচ্ছন্ন ৫০ নং ওয়ার্ড বিনির্মাণের অঙ্গীকার আব্দুস সালাম তরুণদের নিয়ে স্মার্ট ওয়ার্ড গড়ার প্রত্যয়ে এস,আই টুটুল গাজীপুরে তেল সিন্ডিকেটের অভিযোগ: সিটি ফিলিং স্টেশনের ম্যানেজার রফিকের বিরুদ্ধে ক্ষোভ ১১ নং ওয়ার্ডের উন্নয়ন ও মানবিক সেবার প্রতিশ্রুতি নিয়ে মাঠে সেলিম হোসেন মন্ডল, সকলের দোয়া প্রত্যাশী।

গাজীপুরের কুটির শিল্প ও বাণিজ্য মেলায় আজ মঞ্চ মাতাবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুল।

জাকারিয়া শিকদার, গাজীপুরঃ

গাজীপুরে শেষ সময়ে জমে উঠেছে কুটির শিল্প ও বাণিজ্য মেলা-২০২৫।জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমরান মাহমুদ আসছেন আজ এই মেলায়। সোমবার ১০ই নভেম্বর গাজীপুরের শিমুলতলীতে, বিএমটিএফ লিমিটেড আর্মি ফার্মা ফ্যাক্টরির নির্ধারিত স্থানে অনুষ্ঠিত কুটির শিল্প ও বানিজ্য মেলায় সঙ্গীত পরিবেশন করবেন তিনি। বিষয়টি ইমরান নিজেই নিশ্চিত করেছেন তার ভেরিফায়েড ফেসবুক পেইজে প্রকাশিত একটি ভিডিও বার্তায়।

গাজীপুরের শিমুলতলীতে আয়োজিত কুটির শিল্প ও বানিজ্য  মেলা এখন জমজমাট আয়োজনে পরিণত হয়েছে।মেলা চালু হওয়ার পর থেকেই দর্শনার্থীদের আগ্রহ ধরে রাখতে একের পর এক চমকপ্রদ আয়োজন শুরু হয়। এরই ধারাবাহিকতায় আজ জনপ্রিয় সংগীত শিল্পী ইমরান মাহমুদুলকে নিয়ে আসা হচ্ছে। মেলার শেষ সময়ে ক্রেতা ও দর্শনার্থীদের ঢল নেমেছে। দেশি পণ্য, হস্তনির্মিত আসবাব, গ্রামীণ নারীদের তৈরি পোশাক, খাবার-দাবার ও খেলনা, সব মিলিয়ে এক উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে পুরো মেলা প্রাঙ্গণে।

প্রতিদিন হাজারো দর্শনার্থীর উপস্থিতিতে মেলা জমজমাট হয়ে উঠেছে। ইমরান মাহমুদের উপস্থিতি ঘিরে দর্শনার্থীদের মাঝে বাড়ছে আগ্রহ ও উচ্ছ্বাস। আয়োজকরা আশা করছেন, তার পরিবেশনায় মেলায় নতুন মাত্রা যুক্ত হবে।মেলায় প্রতিদিন অনুষ্ঠিত হচ্ছে সাংস্কৃতিক সন্ধ্যা, যেখানে স্থানীয় শিল্পীরা লোকগান, নাটক ও নাচের পরিবেশনা করছেন। শিশু-কিশোরদের জন্য রয়েছে রাইড, ট্রেন ও ফুড কর্নার। সন্ধ্যার পর মেলার আলোয় ঝলমলে হয়ে ওঠে পুরো এলাকা।

মেলার আয়োজক কমিটির মো. জাকির হোসেন বলেন, আমরা মূলত স্থানীয় ক্ষুদ্র উদ্যোক্তাদের বিকাশে সহায়তা করতে ও বিনোদনের জন্যই এই আয়োজন করেছি। শেষ সময়ে বিক্রিও ভালো হচ্ছে। আজ জনপ্রিয় সংগীত শিল্পী ইমরান মাহমুদুল আসবেন।দর্শনার্থীদের বিপুল সাড়া আমারা প্রত্যাশা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost