Logo
শিরোনাম:
সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির কোষাধ্যক্ষ বললেন, কলম সৈনিকদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করাই আমাদের প্রথম অঙ্গীকার অধিকার আদায়ের বজ্রকণ্ঠ: কান্দিগাঁওবাসীর জীবন বাঁচানোর লড়াই। ফেসবুকে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন: ‘জীবনে চাঁদাবাজি করিনি’ – শফিকুল ইসলাম শফিক শতবর্ষী মাদ্রাসায় উন্নয়নের ছোঁয়া নেই, অর্থ আত্মসাতের অভিযোগে ক্ষুব্ধ এলাকাবাসী। ত্যাগী-নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করবেন দলের উচ্চ পর্যায়ের নেতারা: কফিল উদ্দিন আহম্মেদ জ্বালানি তেল সংকট ও ডলার ক্রাইসিসে কাঁপছে পোশাক শিল্প: দ্রুত নীতি সহায়তা চান ডিবিসি’র পরিচালক ও স্টাইলিশ গার্মেন্টসের চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী পরিচ্ছন্ন ৫০ নং ওয়ার্ড বিনির্মাণের অঙ্গীকার আব্দুস সালাম তরুণদের নিয়ে স্মার্ট ওয়ার্ড গড়ার প্রত্যয়ে এস,আই টুটুল গাজীপুরে তেল সিন্ডিকেটের অভিযোগ: সিটি ফিলিং স্টেশনের ম্যানেজার রফিকের বিরুদ্ধে ক্ষোভ ১১ নং ওয়ার্ডের উন্নয়ন ও মানবিক সেবার প্রতিশ্রুতি নিয়ে মাঠে সেলিম হোসেন মন্ডল, সকলের দোয়া প্রত্যাশী।

চাঁপাইনবাবগঞ্জে ডাকাতের ছুরিকাঘাতে পুলিশের এসআই আহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আমনূরা-চানলাই বাইপাস এলাকায় ডাকাতের ছুরিকাঘাতে পুলিশের উপপরিদর্শক (এসআই) নুরুল ইসলাম আহত হয়েছেন।

মঙ্গলবার (১১ নভেম্বর) দিবাগত রাত ১১ টার সময় এই ঘটনা ঘটে।
আহত এসআই নুরুল ইসলাম আমনূরা পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি হিসেবে দ্বায়ীত্ব পালন করছিলেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিন আকন্দ বলেন, নিয়মিত টহলের সময় ডাকাতের ছুরিকাঘাতে আমনূরা পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি নুরুল ইসলাম গুরুতর আহত হয়েছেন বর্তমানে তিনি রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জানা গেছে ঘটনাস্থলে প্রায় বিশজন ডাকাত ছিলেন। ডাকাতরা রাস্তার উপর গাছ কেটে ফেলে রেখে বিভিন্ন যানবহনে ডাকাতি করেন এমনকি এসআই নুরুল কে কোপানোর পরও উক্ত রোডের বিভিন্ন যায়গায় গভির রাত পর্যন্ত ডাকাতি করার খবর পাওয়া গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost