Logo
শিরোনাম:
গাজীপুরের৩৬নং ওয়ার্ডের পলাসোনায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়। জয়নুল আবেদীন মেমোরিয়াল হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। গাজীপুরে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট দিলারা সুলতানা সেতু। যোগীতলা মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিনে প্রধান অতিথি আব্দুল হালিম মোল্লা। বোগরা বাইপাসে প্রধানমন্ত্রীকে বৈশাখী শুভেচ্ছা জানালেন গাজীপুর মহানগরের দুই নেতা। গাজীপুরে পলি কেবলসের সর্বোচ্চ বিক্রেতা প্রথম স্থান অর্জনকারী গাজীপুরের জহিরুল ইসলাম সরকারকে ফুলেল শুভেচ্ছা। তাকওয়া পরিবহন নিষিদ্ধের দাবিতে জাগ্রত চৌরঙ্গীতে গণ-মানববন্ধন ও বিক্ষোভ। গাজীপুরের শিববাড়ি মোড়ে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল। উচ্ছেদের পরও দখলের পায়তারা, গাজীপুরের ২২ নম্বর ওয়ার্ডে রাজেন্দ্রপুর চৌরাস্তায়। ম্যাজিস্ট্রেটের অভিযানের পরও ফুটপাত দখল ঠেকাতে মাঠে সাবেক কাউন্সিলর আলহাজ্ব জনাব মোঃ ছবদের হাসান।

গাজীপুরে দুই বিদেশি পি*স্ত*ল ও গু*লি সহ ‘মিয়া কসাই’গ্রেপ্তার।

নিজস্ব প্রতিনিধি/আনিসুল ইসলামঃ

গাজীপুর মহানগরীর গাছা থানার দক্ষিণ খাইলকুর পূর্বপাড়া এলাকায় গভীর রাতে চালানো বিশেষ অভিযানে একটি ভাড়া বাসা থেকে বিপুল পরিমাণ অবৈধ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৯ ডিসেম্বর ২০২৫ খ্রি.) রাত আনুমানিক ২২টা ০৫ মিনিটে গাছা থানা এলাকার দক্ষিণ খাইলকুর পূর্বপাড়া এলাকার বগারটেক চায়না ফ্যাক্টরি গলিতে অবস্থিত তাহের মিয়ার মালিকানাধীন একটি বাড়ির ভাড়াকৃত কক্ষে

অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই কক্ষের শয়নকক্ষের ভেতরে বিশেষভাবে লুকানো অবস্থায় অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

অভিযানে উদ্ধার করা হয়েছে ২টি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগাজিন ও ২৪ রাউন্ড গুলি। এ ঘটনায় অস্ত্রধারী মোসলেম উদ্দিন মিয়া ওরফে মিয়া কসাই (৪০) কে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে রয়েছে ১টি ৭.৬৫ এমএম বিদেশি পিস্তল, ১টি ৯ এমএম বিদেশি পিস্তল, ৪টি ম্যাগাজিন এবং ২৪ রাউন্ড গুলি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসব অস্ত্র অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে মজুদ করা হয়েছিল।

মঙ্গলবার দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) পক্ষ থেকে জানানো হয়, গ্রেপ্তার মোসলেম উদ্দিন মিয়া ওরফে মিয়া কসাই মগবাজার নয়াটোলা-২০৬, হাতিরঝিল থানা এলাকার জালাল মিয়ার ছেলে। বর্তমানে গাজীপুর মহানগরীর গাছা থানার দক্ষিণ খাইলকুর পূর্বপাড়া, বগারটেক চায়না ফ্যাক্টরি গলিতে ভাড়া বাসায় বসবাস করতেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অস্ত্রগুলোর বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি।এ ঘটনায় গাছা থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে ও গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রগুলোর উৎস ও এর সঙ্গে জড়িত চক্র শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost