Logo
শিরোনাম:
সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির কোষাধ্যক্ষ বললেন, কলম সৈনিকদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করাই আমাদের প্রথম অঙ্গীকার অধিকার আদায়ের বজ্রকণ্ঠ: কান্দিগাঁওবাসীর জীবন বাঁচানোর লড়াই। ফেসবুকে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন: ‘জীবনে চাঁদাবাজি করিনি’ – শফিকুল ইসলাম শফিক শতবর্ষী মাদ্রাসায় উন্নয়নের ছোঁয়া নেই, অর্থ আত্মসাতের অভিযোগে ক্ষুব্ধ এলাকাবাসী। ত্যাগী-নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করবেন দলের উচ্চ পর্যায়ের নেতারা: কফিল উদ্দিন আহম্মেদ জ্বালানি তেল সংকট ও ডলার ক্রাইসিসে কাঁপছে পোশাক শিল্প: দ্রুত নীতি সহায়তা চান ডিবিসি’র পরিচালক ও স্টাইলিশ গার্মেন্টসের চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী পরিচ্ছন্ন ৫০ নং ওয়ার্ড বিনির্মাণের অঙ্গীকার আব্দুস সালাম তরুণদের নিয়ে স্মার্ট ওয়ার্ড গড়ার প্রত্যয়ে এস,আই টুটুল গাজীপুরে তেল সিন্ডিকেটের অভিযোগ: সিটি ফিলিং স্টেশনের ম্যানেজার রফিকের বিরুদ্ধে ক্ষোভ ১১ নং ওয়ার্ডের উন্নয়ন ও মানবিক সেবার প্রতিশ্রুতি নিয়ে মাঠে সেলিম হোসেন মন্ডল, সকলের দোয়া প্রত্যাশী।

মনোনয়নপত্র জমা দিলেন গাজীপুর-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মজিবুর রহমান।

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনীত প্রার্থী সাবেক মেয়র মজিবুর রহমান মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে তিনি কালিয়াকৈর উপজেলা সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার আগে কালিয়াকৈর বাস টার্মিনাল এলাকায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এক দোয়া ও মোনাজাত অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করা হয় এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-১ আসন থেকে নির্বাচিত হয়ে জনগণের সেবায় আত্মনিয়োগ করার জন্য মজিবুর রহমানের সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোনাবাড়ি মেট্রো থানার সাবেক সভাপতি ইদ্রিস আলী সরকার, কোনাবাড়ি মেট্রো থানার সাধারণ সম্পাদক বাবুল হোসেন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী রিয়াজউদ্দিন, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, জেলা জাসাসের আহ্বায়ক এরশাদ ফকিরসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost