Logo
শিরোনাম:
গাজীপুরের৩৬নং ওয়ার্ডের পলাসোনায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়। জয়নুল আবেদীন মেমোরিয়াল হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। গাজীপুরে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট দিলারা সুলতানা সেতু। যোগীতলা মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিনে প্রধান অতিথি আব্দুল হালিম মোল্লা। বোগরা বাইপাসে প্রধানমন্ত্রীকে বৈশাখী শুভেচ্ছা জানালেন গাজীপুর মহানগরের দুই নেতা। গাজীপুরে পলি কেবলসের সর্বোচ্চ বিক্রেতা প্রথম স্থান অর্জনকারী গাজীপুরের জহিরুল ইসলাম সরকারকে ফুলেল শুভেচ্ছা। তাকওয়া পরিবহন নিষিদ্ধের দাবিতে জাগ্রত চৌরঙ্গীতে গণ-মানববন্ধন ও বিক্ষোভ। গাজীপুরের শিববাড়ি মোড়ে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল। উচ্ছেদের পরও দখলের পায়তারা, গাজীপুরের ২২ নম্বর ওয়ার্ডে রাজেন্দ্রপুর চৌরাস্তায়। ম্যাজিস্ট্রেটের অভিযানের পরও ফুটপাত দখল ঠেকাতে মাঠে সাবেক কাউন্সিলর আলহাজ্ব জনাব মোঃ ছবদের হাসান।

দেশের উন্নয়নের জন্য কাজ করবে বিএনপি এটা নিশ্চিত-মোস্তফা কামাল হৃদয়

রাজু আহম্মেদ তাইজুল : ঢাকা মহানগর উত্তর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি মোস্তফা কামাল হৃদয়, বলেন, “জাতীয় সংসদ নির্বাচনে নিরপেক্ষ সুস্থ সুন্দর একটি নির্বাচন হয়েছে। বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে।

তিনি বলেন, সারা দেশে নিরপেক্ষ ভাবে এবং সাধারণ জনগণের ভোটের মাধ্যমে সারা দেশে যে সংসদ সদস্য নির্বাচিত হয়েছে, সেই সংসদ সদস্য দেরকে জানাই আমরা শুভেচ্ছা। ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দল সর্বদাই ঢাকা মহানগর উত্তরে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি।
মোস্তফা কামাল হৃদয় বলেন, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দল একটি সুসংগঠিত দল। স্বেচ্ছাসেবক দলের প্রত্যেকটা নেতা কর্মী দেশ দশের জন্য কাজ করে। তারা দলের জন্য কাজ করে, তারা কোনো চাঁদাবাজি সন্ত্রাসী লুটপাটের সাথে জড়িত নেই।
তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সুন্দর ভাবে দেশ পরিচালনা করছেন। সুন্দর ভাবে দেশের উন্নয়নের বার তুলে নিয়েছেন। সেই সাথে আমরাও দেশের উন্নয়নে কাজ করবো।মোস্তফা কামাল হৃদয় বলেন, ঢাকা আঠারো আসনের সংসদ সদস্য এস,এম জাহাঙ্গীর হোসেন ঢাকা ১৮ আসন থেকে বিপুল ভোটে জয়যুক্ত হয়েছেন। তার জন্য আমি ১৮ আসনের সংসদ সদস্য এস,এম জাহাঙ্গীর হোসেনকে জানাই শুভেচ্ছা অভিনন্দন।
তিনি বলেন, আমি সকলের দোয়া নিয়ে সহযোগিতা নিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫১ এর জনগণের সেবক হিসাবে কাজ করতে চাই। তাই ঢাকা উত্তর সিটি করপোরেশন এর ৫১ নং ওয়ার্ডের একজন কাউন্সিলর পদপ্রার্থী আমি। ৫১নং ওয়ার্ডের উন্নয়ন করতে চাই, ৫১ নং ওয়ার্ডের সাধারণ জনগণের সেবা করতে চাই।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost