Logo
শিরোনাম:
গাজীপুরের৩৬নং ওয়ার্ডের পলাসোনায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়। জয়নুল আবেদীন মেমোরিয়াল হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। গাজীপুরে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট দিলারা সুলতানা সেতু। যোগীতলা মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিনে প্রধান অতিথি আব্দুল হালিম মোল্লা। বোগরা বাইপাসে প্রধানমন্ত্রীকে বৈশাখী শুভেচ্ছা জানালেন গাজীপুর মহানগরের দুই নেতা। গাজীপুরে পলি কেবলসের সর্বোচ্চ বিক্রেতা প্রথম স্থান অর্জনকারী গাজীপুরের জহিরুল ইসলাম সরকারকে ফুলেল শুভেচ্ছা। তাকওয়া পরিবহন নিষিদ্ধের দাবিতে জাগ্রত চৌরঙ্গীতে গণ-মানববন্ধন ও বিক্ষোভ। গাজীপুরের শিববাড়ি মোড়ে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল। উচ্ছেদের পরও দখলের পায়তারা, গাজীপুরের ২২ নম্বর ওয়ার্ডে রাজেন্দ্রপুর চৌরাস্তায়। ম্যাজিস্ট্রেটের অভিযানের পরও ফুটপাত দখল ঠেকাতে মাঠে সাবেক কাউন্সিলর আলহাজ্ব জনাব মোঃ ছবদের হাসান।

গাজীপুরের টঙ্গীতে স্বামীর পুরুষাঙ্গ কেটে থানায় স্ত্রীর আত্মসমর্পণ।

নিজস্ব প্রতিনিধি:

গাজীপুর মহানগরীর টঙ্গীতে পারিবারিক কলহের জেরে স্ত্রী কর্তৃক স্বামীর পুরুষাঙ্গ কর্তনের ঘটনা ঘটেছে।পরে স্ত্রী নিজেই রক্তমাখা ছুরি নিয়ে থানায় এসে আত্মসমর্পণ করেছেন।

বুধবার (১ এপ্রিল) রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে টঙ্গী পূর্ব থানাধীন মরকুন পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, মরকুন পূর্ব পাড়ার ৩৭৬ কুদ্দুছ খলিফা রোড এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন অটোচালক রকি (৩৫) ও তার স্ত্রী তানজিনা আক্তার ঝিনুক (২৫)। দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ চলছিল। বিশেষ করে স্বামীর চারিত্রিক স্খলন ও পরকীয়ায় জড়িত থাকার অভিযোগকে কেন্দ্র করে বিরোধ তীব্র আকার ধারণ করে।

ঘটনার রাতে পুনরায় তাদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হলে একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে স্ত্রী তানজিনা আক্তার ঝিনুক ঘুমন্ত স্বামী রকির গোপনাঙ্গ ধারালো ছুরি দিয়ে কেটে দেন। এসময় ভুক্তভোগী স্বামীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে।

পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা রকিকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠায়। সেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এদিকে ঘটনার পর অভিযুক্ত স্ত্রী ভয় পেয়ে রক্তমাখা ছুরিসহ টঙ্গী পূর্ব থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করে এবং আসামিকে হেফাজতে নেয়। এ ঘটনায় পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মেহেদী হাসান জানান, আইনি প্রক্রিয়া শেষে অভিযুক্ত স্ত্রীকে গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost