Logo
শিরোনাম:
সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির কোষাধ্যক্ষ বললেন, কলম সৈনিকদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করাই আমাদের প্রথম অঙ্গীকার অধিকার আদায়ের বজ্রকণ্ঠ: কান্দিগাঁওবাসীর জীবন বাঁচানোর লড়াই। ফেসবুকে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন: ‘জীবনে চাঁদাবাজি করিনি’ – শফিকুল ইসলাম শফিক শতবর্ষী মাদ্রাসায় উন্নয়নের ছোঁয়া নেই, অর্থ আত্মসাতের অভিযোগে ক্ষুব্ধ এলাকাবাসী। ত্যাগী-নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করবেন দলের উচ্চ পর্যায়ের নেতারা: কফিল উদ্দিন আহম্মেদ জ্বালানি তেল সংকট ও ডলার ক্রাইসিসে কাঁপছে পোশাক শিল্প: দ্রুত নীতি সহায়তা চান ডিবিসি’র পরিচালক ও স্টাইলিশ গার্মেন্টসের চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী পরিচ্ছন্ন ৫০ নং ওয়ার্ড বিনির্মাণের অঙ্গীকার আব্দুস সালাম তরুণদের নিয়ে স্মার্ট ওয়ার্ড গড়ার প্রত্যয়ে এস,আই টুটুল গাজীপুরে তেল সিন্ডিকেটের অভিযোগ: সিটি ফিলিং স্টেশনের ম্যানেজার রফিকের বিরুদ্ধে ক্ষোভ ১১ নং ওয়ার্ডের উন্নয়ন ও মানবিক সেবার প্রতিশ্রুতি নিয়ে মাঠে সেলিম হোসেন মন্ডল, সকলের দোয়া প্রত্যাশী।

ঈদ পুনর্মিলনী ২০২৬: কাউলতিয়া উলামা ঐক্য পরিষদের আয়োজনে সম্প্রীতির মিলনমেলা।

গাজীপুর থেকে ধর্ম বিষয়ক / মুফতি সাইফুল্লাহ শামসী

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গাজীপুরের ২১ নং ওয়ার্ডে কাউলতিয়া উলামা ঐক্য পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান-২০২৬। ধর্মীয় সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক বন্ধন জোরদারের লক্ষ্যে এই আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি খেদমতে ছিলেন বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার মোঃ কামরুল হাসান মুন্না। এতে প্রধান অতিথি ও বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন দেশের বরেণ্য আলেমগণ, তাদের মধ্যে উল্লেখযোগ্য—আলহাজ্ব হযরত মাওলানা সারোয়ার সাহেব, হযরত মাওলানা অলিউল্লাহ সাহেব, হযরত মাওলানা ইয়াকুব বিন নূর, হযরত মাওলানা জাকির হোসেন গাজীপুরী, মুফতি সাইফুল্লাহ শামসী, হযরত মাওলানা তৈয়ব আলী শেখ, হযরত মাওলানা আসাদুজ্জামান সাহেব এবং হযরত মাওলানা মুফতি ফয়জুর রহমান সাহেব।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন হযরত মাওলানা শামীম হোসেন রাশেদী। এছাড়াও কাউলতিয়া উলামা ঐক্য পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এতে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা ঈদের তাৎপর্য তুলে ধরে মুসলিম উম্মাহর মধ্যে ঐক্য, সহমর্মিতা ও পারস্পরিক ভালোবাসা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সমাজের নৈতিক উন্নয়ন ও দ্বীনি শিক্ষার প্রসারে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশের শান্তি, সমৃদ্ধি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost