Logo
শিরোনাম:
সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির কোষাধ্যক্ষ বললেন, কলম সৈনিকদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করাই আমাদের প্রথম অঙ্গীকার অধিকার আদায়ের বজ্রকণ্ঠ: কান্দিগাঁওবাসীর জীবন বাঁচানোর লড়াই। ফেসবুকে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন: ‘জীবনে চাঁদাবাজি করিনি’ – শফিকুল ইসলাম শফিক শতবর্ষী মাদ্রাসায় উন্নয়নের ছোঁয়া নেই, অর্থ আত্মসাতের অভিযোগে ক্ষুব্ধ এলাকাবাসী। ত্যাগী-নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করবেন দলের উচ্চ পর্যায়ের নেতারা: কফিল উদ্দিন আহম্মেদ জ্বালানি তেল সংকট ও ডলার ক্রাইসিসে কাঁপছে পোশাক শিল্প: দ্রুত নীতি সহায়তা চান ডিবিসি’র পরিচালক ও স্টাইলিশ গার্মেন্টসের চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী পরিচ্ছন্ন ৫০ নং ওয়ার্ড বিনির্মাণের অঙ্গীকার আব্দুস সালাম তরুণদের নিয়ে স্মার্ট ওয়ার্ড গড়ার প্রত্যয়ে এস,আই টুটুল গাজীপুরে তেল সিন্ডিকেটের অভিযোগ: সিটি ফিলিং স্টেশনের ম্যানেজার রফিকের বিরুদ্ধে ক্ষোভ ১১ নং ওয়ার্ডের উন্নয়ন ও মানবিক সেবার প্রতিশ্রুতি নিয়ে মাঠে সেলিম হোসেন মন্ডল, সকলের দোয়া প্রত্যাশী।

মধ্যরাতে পাম্পে দীর্ঘ সারি, চরম ভোগান্তিতে চালকরা

নিজস্ব প্রতিনিধি/আনিসুল ইসলাম

গাজীপুরের বিভিন্ন ফিলিং স্টেশনে জ্বালানি তেলের সংকটময় চিত্র এখনও অপরিবর্তিত রয়েছে। মহানগরের অধিকাংশ পাম্প বন্ধ থাকায় তেল সংগ্রহ করতে গিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন যানবাহন চালকরা। যেসব পাম্প খোলা রয়েছে, সেখানে তেলের জন্য দেখা গেছে যানবাহনের দীর্ঘ লাইন।

​সরেজমিনে দেখা গেছে, গাজীপুর মহানগরের গাছা থানাধীন ঝাজর এলাকায় অবস্থিত ‘গাজীপুর সিটি ফিলিং স্টেশনে’ মধ্যরাতেও তেলের জন্য শত শত চালক ভিড় করছেন। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও চাহিদামতো তেল না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে।

​সরকারের পক্ষ থেকে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে বলে বারবার আশ্বস্ত করা হলেও সাধারণ মানুষের মধ্য থেকে কাটছে না আতঙ্ক। সংশ্লিষ্টরা বলছেন, মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান যুদ্ধাবস্থার প্রভাবে বিশ্বব্যাপী যে তেল সংকটের আশঙ্কা তৈরি হয়েছে, তার প্রভাব বাংলাদেশেও প্রভাব পড়ছে।

​ভোগান্তিতে পড়া চালকরা জানান, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও অনেক সময় তেল মিলছে না। ফলে একদিকে যেমন সময়ের অপচয় হচ্ছে, অন্যদিকে ব্যাহত হচ্ছে স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা। এই সংকট দ্রুত নিরসন না হলে পরিবহন খাতে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost