Logo
শিরোনাম:
সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির কোষাধ্যক্ষ বললেন, কলম সৈনিকদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করাই আমাদের প্রথম অঙ্গীকার অধিকার আদায়ের বজ্রকণ্ঠ: কান্দিগাঁওবাসীর জীবন বাঁচানোর লড়াই। ফেসবুকে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন: ‘জীবনে চাঁদাবাজি করিনি’ – শফিকুল ইসলাম শফিক শতবর্ষী মাদ্রাসায় উন্নয়নের ছোঁয়া নেই, অর্থ আত্মসাতের অভিযোগে ক্ষুব্ধ এলাকাবাসী। ত্যাগী-নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করবেন দলের উচ্চ পর্যায়ের নেতারা: কফিল উদ্দিন আহম্মেদ জ্বালানি তেল সংকট ও ডলার ক্রাইসিসে কাঁপছে পোশাক শিল্প: দ্রুত নীতি সহায়তা চান ডিবিসি’র পরিচালক ও স্টাইলিশ গার্মেন্টসের চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী পরিচ্ছন্ন ৫০ নং ওয়ার্ড বিনির্মাণের অঙ্গীকার আব্দুস সালাম তরুণদের নিয়ে স্মার্ট ওয়ার্ড গড়ার প্রত্যয়ে এস,আই টুটুল গাজীপুরে তেল সিন্ডিকেটের অভিযোগ: সিটি ফিলিং স্টেশনের ম্যানেজার রফিকের বিরুদ্ধে ক্ষোভ ১১ নং ওয়ার্ডের উন্নয়ন ও মানবিক সেবার প্রতিশ্রুতি নিয়ে মাঠে সেলিম হোসেন মন্ডল, সকলের দোয়া প্রত্যাশী।

চার্জিং পোর্ট ‘বাদ দিচ্ছে’ অ্যাপল!

এবার মোবাইল ফোন থেকে চার্জিং পোর্ট বাদ দেয়ার কথা ভাবছে অ্যাপল।

২০২১ সালের হাই-অ্যান্ড আইফোন মডেল থেকে বাদ দেয়া হতে পারে লাইটনিং কানেক্টর, ডিভাইসটির চার্জিং ব্যবস্থা নির্ভর করবে ওয়্যারলেস চার্জিংয়ের ওপর, বৃহস্পতিবার এমনটাই জানিয়েছেন টিএফ সিকিউরিটিজের অ্যাপল বিশ্লেষক মিং-চি কুয়ো।

কুয়োর ধারণা, লাইটনিং ক্যাবল বাতিল এবং অন্যান্য আপডেটের কারণে হাই-অ্যান্ড আইফোনগুলোর বিক্রি ও দাম বাড়াবে। চার্জিং কানেক্টর ছাড়া আইফোনগুলো ‘পুরোপুরি তারবিহীন অভিজ্ঞতা’ দেবে বলে জানিয়েছেন তিনি। কয়েক বছর ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে আইফোন থেকে লাইটনিং পোর্ট বাদ দেবে অ্যাপল।

ইতিমধ্যে কিছু পণ্যে ইউএসবি-সি কানেক্টর যোগ করেছে প্রতিষ্ঠানটি। নতুন আইফোনে আনা হয়েছে ফাস্ট চার্জিং সমর্থন। এ আইফোনগুলো ৩০ মিনিটে ৫০ শতাংশ চার্জ হবে বলে দাবি করেছে অ্যাপল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost