Logo
শিরোনাম:
গাজীপুরে তেল সিন্ডিকেটের অভিযোগ: সিটি ফিলিং স্টেশনের ম্যানেজার রফিকের বিরুদ্ধে ক্ষোভ ১১ নং ওয়ার্ডের উন্নয়ন ও মানবিক সেবার প্রতিশ্রুতি নিয়ে মাঠে সেলিম হোসেন মন্ডল, সকলের দোয়া প্রত্যাশী। গাজীপুরের৩৬নং ওয়ার্ডের পলাসোনায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়। জয়নুল আবেদীন মেমোরিয়াল হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। গাজীপুরে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট দিলারা সুলতানা সেতু। যোগীতলা মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিনে প্রধান অতিথি আব্দুল হালিম মোল্লা। বোগরা বাইপাসে প্রধানমন্ত্রীকে বৈশাখী শুভেচ্ছা জানালেন গাজীপুর মহানগরের দুই নেতা। গাজীপুরে পলি কেবলসের সর্বোচ্চ বিক্রেতা প্রথম স্থান অর্জনকারী গাজীপুরের জহিরুল ইসলাম সরকারকে ফুলেল শুভেচ্ছা। তাকওয়া পরিবহন নিষিদ্ধের দাবিতে জাগ্রত চৌরঙ্গীতে গণ-মানববন্ধন ও বিক্ষোভ। গাজীপুরের শিববাড়ি মোড়ে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল।

অ্যান্ড্রয়েড ফোনেও কল ওয়েটিং নিয়ে এলো হোয়াটসঅ্যাপ

সম্প্রতি আইওএস ডিভাইসের জন্য কল ওয়েটিং ফিচার নিয়ে এসেছিল ফেসবুকের মালিকানাধীন হোয়াটসঅ্যাপ। এবার অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য একই ফিচার নিয়ে এলো জনপ্রিয় এ মেসেঞ্জার কোম্পানি। এর ফলে এখন থেকে অ্যান্ড্রয়েড গ্রাহকরাও হোয়াটসঅ্যাপের কলে থাকার সময় অন্য কেউ কল করলে ওয়েটিং দেখাবে।

ওয়েটিং দেখালেও কল হোল্ড অথবা কল মার্জের মতো ফিচার যোগ না করায় প্রথম কল কেটে দিয়ে দ্বিতীয় কল রিসিভ করতে হবে। বিটা ও স্টেবল ভার্সনে এ ফিচার যোগ হয়েছে। এছাড়া প্লে স্টোর থেকে অ্যান্ড্রয়েড ডিভাইসে নতুন এ ভার্সান ডাউনলোড করা যাচ্ছে।

বেশ অনেক দিন ধরেই অ্যান্ড্রয়েড অ্যাপে ডার্ক মোডের কাজ করছে হোয়াটসঅ্যাপ। গত এক বছর ধরে একের পর রিপোর্টে হোয়াটসঅ্যাপে ডার্ক মোডের খবর সামনে আসে। অ্যান্ড্রয়েড ১০ এর ডার্ক থিম সাপোর্টের জন্য কীভাবে কাজ করছে হোয়াটসঅ্যাপ? সম্প্রতি প্রকাশিত এক রিপোর্টে সেই তথ্য সামনে এসেছে।

প্রকাশিত সেই রিপোর্টে জানানো হয়, হোয়াটসঅ্যাপ সেটিংসের মধ্যে নতুন থিম বিভাগ যোগ হচ্ছে। সেখান থেকে লাইট, গ্রে আর ডার্ক মোড সিলেক্ট করতে পারবেন গ্রাহকরা। এ থিম ব্যবহার করে অ্যামোলেড ডিসপ্লের স্মার্টফোনে ব্যাটারির চার্জও বাঁচানো যাবে।

নতুন আরও একটি ফিচার এনেছে হোয়াটসঅ্যাপ। তা হলো, হোয়াটসঅ্যাপে কোনো মেসেজ পাঠালে নির্দিষ্ট সময় পরে তা নিজে থেকেই ডিলিট হয়ে যাবে। তবে কত সময় পরে ডিলিট হবে তা ব্যবহারকারী ঠিক করতে পারবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost