Logo
শিরোনাম:
গাজীপুরের৩৬নং ওয়ার্ডের পলাসোনায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়। জয়নুল আবেদীন মেমোরিয়াল হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। গাজীপুরে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট দিলারা সুলতানা সেতু। যোগীতলা মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিনে প্রধান অতিথি আব্দুল হালিম মোল্লা। বোগরা বাইপাসে প্রধানমন্ত্রীকে বৈশাখী শুভেচ্ছা জানালেন গাজীপুর মহানগরের দুই নেতা। গাজীপুরে পলি কেবলসের সর্বোচ্চ বিক্রেতা প্রথম স্থান অর্জনকারী গাজীপুরের জহিরুল ইসলাম সরকারকে ফুলেল শুভেচ্ছা। তাকওয়া পরিবহন নিষিদ্ধের দাবিতে জাগ্রত চৌরঙ্গীতে গণ-মানববন্ধন ও বিক্ষোভ। গাজীপুরের শিববাড়ি মোড়ে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল। উচ্ছেদের পরও দখলের পায়তারা, গাজীপুরের ২২ নম্বর ওয়ার্ডে রাজেন্দ্রপুর চৌরাস্তায়। ম্যাজিস্ট্রেটের অভিযানের পরও ফুটপাত দখল ঠেকাতে মাঠে সাবেক কাউন্সিলর আলহাজ্ব জনাব মোঃ ছবদের হাসান।

শ্রীপুরে শিক্ষার্থীকে বলৎকারের অভিযোগে শিক্ষককে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে সাধারণ জনতা।

নিজস্ব প্রতিনিধি,আলি হোসেন,

গাজীপুরের শ্রীপুরের মাওনা চৌরাস্তা এলাকায় ৮ বছর বয়সী এক শিক্ষার্থীকে বলৎকারের অভিযোগে মহসিন নামের এক শিক্ষককে গণধোলাই দিয়ে মাওনা পুলিশ বক্সে আটক রেখে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।

গতকাল রাত নয়টার দিকে সাধারণ জনতার বিক্ষোভের খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত শিক্ষক মো. মহসিনকে (৩৫) উদ্ধার করে থানা হেফাজতে নেয়।

অভিযুক্ত শিক্ষক মহসিন নেত্রকোনা জেলার আটপাড়া থানার কাচুটিয়া গ্রামের আব্দুল হেকিমের ছেলে। মাওনা চৌরাস্তার দারুল হিকমাহ্ হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক। ভুক্তভোগী ওই মাদ্রাসার নুরানী বিভাগের ছাত্র।
ভুক্তভোগী ওই ছাত্রের বাবা জানান, তার ছেলে ওই মাদ্রাসার আবাসিক নুরানী বিভাগের ছাত্র। শুক্রবার মাদ্রাসার ভেতরে ওই শিক্ষক তার ছেলেকে বলৎকার করেন। বিকেলে তার বাবা মাদ্রাসায় গেলে তার ছেলেকে নিয়ে বাড়িতে আসেন। পরে বিষয়টি পরিবারের সদস্যদের জানালে তারা ক্ষিপ্ত হয়ে মাদ্রাসার ওই শিক্ষককে গণধোলাই দেয়, সন্ধ্যায় তারা শিক্ষককে মাওনা চৌরাস্তার পুলিশ বক্সে নিয়ে যান।সেখানে সাধারণ জনতা বিক্ষোভ করেন। খবর পেয়ে শ্রীপুর থানার ওসির নেতৃত্বে পুলিশের একটি দল গঠনস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে রাত এগারোটার দিকে মহসিন কে উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, ‘মাদ্রাসাশিক্ষককে উদ্ধার করে থানা হেফাজতে আনা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost